রিয়ালের বিপক্ষে সেল্টার ঐতিহাসিক জয়

প্রথম পাতা » খেলাধুলা » রিয়ালের বিপক্ষে সেল্টার ঐতিহাসিক জয়
সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫



রিয়ালের বিপক্ষে সেল্টার ঐতিহাসিক জয়

লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সেল্টা ভিগোর কাছে ২–০ গোলে হেরে শিরোপাধারী বার্সেলোনার সঙ্গে পয়েন্ট কমানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করল রিয়াল।

২০০৬ সালের পর এই প্রথম বার্নাব্যুতে জয়ের স্বাদ পেল সেল্টা। আরও উল্লেখযোগ্য হলো—২০১৪ সালের মে-র পর মুখোমুখি ২২টি ম্যাচ জয়হীন থাকার পর লা লিগায় রিয়ালের বিপক্ষে এটাই তাদের প্রথম জয়।

ভিলিয়তের জোড়া গোলেই চমক, ম্যাচের নায়ক বদলি নামা সুইডিশ অ্যাটাকিং মিডফিল্ডার ভিলিয়ত। ৫৩ মিনিটে প্রথম গোল, যোগ করা সময়ের ২য় মিনিটে ব্যবধান দ্বিগুন। তার জোড়া গোলেই স্মরণীয় জয় পায় সেল্টা ভিগো।

ম্যাচজুড়ে ছন্দে ফিরতে পারেনি রিয়াল। ২৪ মিনিটেই ইনজুরিতে মাঠ ছাড়েন এদের মিলিতাও। ৬৪ মিনিটে পরপর দুটি ফাউলে লাল কার্ড দেখে বের হন ফ্রান গার্সিয়া। যোগ করা সময়ের শুরুতে রেফারিকে প্রতিবাদ করায় লাল কার্ড দেখেন আলভারো কারেরাস এতে ৯ জন নিয়ে ম্যাচ শেষ করতে হয় স্বাগতিকদের।

স্টার ফরোয়ার্ড এমবাপ্পে ও ভিনিসিয়ুসও ছিলেন ফিকে। ৭৫ মিনিটে সেরা সুযোগ পেয়েও এমবাপ্পে একা গোলরক্ষকের সামনে বল বাইরে মেরে দেন।

১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে রিয়াল রয়েছে দুই নম্বরে। শীর্ষে থাকা বার্সেলোনার থেকে তাদের ব্যবধান ৪ পয়েন্ট। লা লিগায় শেষ পাঁচ ম্যাচে মাত্র একবার জয়ের মুখ দেখা রিয়ালের সামনে এখন বড় পরীক্ষা। আগামী ১০ ডিসেম্বর ঘরের মাঠেই চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটির।

বাংলাদেশ সময়: ১২:১০:৪৬   ৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রাজশাহীকে হারিয়ে ফাইনালে বিসিবির চট্টগ্রাম রয়্যালস
শেষ বলে ছক্কা মেরে সিলেটকে সেমিফাইনালে তুললেন ওকস
পিএনজিকে হারিয়ে বিশ্বকাপে এক পা দিয়ে রাখল বাংলাদেশ
নাটকীয় ফাইনালে মরক্কোকে হারিয়ে চ্যাম্পিয়ন সেনেগাল
উড়ন্ত বার্সেলোনার জয়রথ থামাল সোসিয়েদাদ
প্লে-অফে কে কার মুখোমুখি হবে
লেভান্তেকে হারিয়ে জয়ে ফিরল রিয়াল
ডার্বিতে সিটিকে উড়িয়ে ক্যারিকের ইউনাইটেডের দুর্দান্ত শুরু
পিছিয়ে থেকেও ভুটানের সঙ্গে ড্র করল বাংলাদেশ
টস জিতে ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ