কুন্দের জোড়া গোলে ফ্রাঙ্কফুর্টকে হারালো বার্সা

প্রথম পাতা » খেলাধুলা » কুন্দের জোড়া গোলে ফ্রাঙ্কফুর্টকে হারালো বার্সা
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫



কুন্দের জোড়া গোলে ফ্রাঙ্কফুর্টকে হারালো বার্সা

ড্র ও হারের পর অবশেষে জয়ের দেখা পেল বার্সেলোনা। নবনির্মিত ক্যাম্প ন্যুতে নিজেদের প্রথম ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ২-১ ব্যবধানে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। একপেশে ম্যাচে একপর্যায়ে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে উল্টো জয়ের স্বাদ দেন ফরাসি ডিফেন্ডার জুলস কুন্দে।

ম্যাচে বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল স্বাগতিকদেরই। বার্সেলোনা পুরো ম্যাচে ৭৩ শতাংশ বল দখলে রেখে নেয় ১৯টি শট, যার ৭টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ফ্রাঙ্কফুর্ট ৬ শটের মধ্যে ৪টি অন-টার্গেট রাখতে সক্ষম হয়।

ম্যাচের শুরুতেই বার্সা গোলের সুযোগ পায়। কুন্দের হেড থেকে আসা বলে ভলিতে লক্ষ্যভ্রষ্ট শট নেন রবার্ট লেভান্ডফস্কি। কিছুক্ষণ পর তার করা গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। খেলার ধারার বিপরীতে ২১ মিনিটে আন্সগার কেনাউফের দৌড়ের ওপর নেওয়া শটে লিড নেয় ফ্রাঙ্কফুর্ট।

বিরতির আগে আর জালের দেখা পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধে নেমে ম্যাচের গতি বদলে দেন বদলি মার্কাস রাশফোর্ড। তার তৈরি করা আক্রমণ থেকেই ৫০ মিনিটে রাশফোর্ডের ক্রসে হেডে সমতা ফেরান কুন্দে। তিন মিনিট পর লামিনে ইয়ামালের ক্রসে আবারও হেডে গোল করে বার্সাকে লিড এনে দেন এই ফরাসি ডিফেন্ডার।

শেষ সময়ে বল দখলে রাখায় মনোযোগী ছিল বার্সা। আর কোনো গোল না হলেও কুন্দের জোড়া গোলেই দুই ম্যাচ পর জয়ে ফিরেছে কাতালানরা।

চলতি চ্যাম্পিয়ন্স লিগে ৬ ম্যাচে ৩ জয়, ১ ড্র ও ২ হারে বার্সেলোনার সংগ্রহ ১০ পয়েন্ট। তারা অবস্থান করছে টেবিলের ১৪ নম্বরে। ফ্রাঙ্কফুর্ট ৩০ নম্বরে নেমে চতুর্থ হার দেখলো।

বাংলাদেশ সময়: ১৯:১১:৫৫   ১১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নাহিদের গতিতে বিধ্বস্ত পাকিস্তান, রোমাঞ্চকর জয় বাংলাদেশের
গাড়ি পাবেন অস্ট্রেলিয়া সিরিজের সেরা বাংলাদেশি ক্রিকেটার
৭৫ ওভারে পাকিস্তানের জয়ের লক্ষ্য ২৬৮ রান
‘ক্রীড়া হলে পেশা,পরিবার পাবে ভরসা’ নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ
বাবার মৃত্যুর দিনে বার্সাকে শিরোপা জিতিয়ে আবেগপ্রবণ ফ্লিক
ব্রেন্টফোর্ডকে উড়িয়ে শিরোপার লড়াইয়ে টিকে থাকল ম্যানসিটি
ঘরের মাঠে চেলসির কাছে পয়েন্ট খোয়ালো লিভারপুল
ফেলিক্সের হ্যাটট্রিক, রোনালদোর ১০০তম সৌদি গোল—আল নাসরের দাপুটে জয়
দুই দিনের সফরে ঢাকা এসেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
ফরিদপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ‌১১ই মে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ