জঙ্গি নাফিজ ছদ্মবেশে ভাঙারির ব্যবসা করে ৮ বছর পলাতক ছিলেন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জঙ্গি নাফিজ ছদ্মবেশে ভাঙারির ব্যবসা করে ৮ বছর পলাতক ছিলেন
সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২



জঙ্গি নাফিজ ছদ্মবেশে ভাঙারির ব্যবসা করে ৮ বছর পলাতক ছিলেন

রাজধানীর কামরাঙ্গীরচর থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা পলাতক নাফিজ সালাম উদয়কে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৫ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নাফিজ সালাম উদয় ঢাকার আদাবরের আবদুস সালামের ছেলে। তিনি সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, নাশকতাসহ পাঁচ মামলা রয়েছে।

র‌্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি ফজলুল হক জানান, নাফিস পরিচয় গোপর রাখতে দাড়ি কেটে লেবাস পরিবর্তন করে কামরাঙ্গীরচরে ভাঙারির ব্যবসা শুরু করেন। ছদ্মবেশ ধারণ করে বিগত ৮ বছর পলাতক ছিলেন তিনি।

র‌্যাব আরও জানায়, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের দাওয়াতি ও অর্থ বিভাগের সক্রিয় সদস্য নাফিজ। তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে উগ্র জঙ্গিবাদী বই প্রচার ও নওযুবক তথা তরুণ প্রজন্মকে জঙ্গিবাদে উৎসাহিত করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২:৫৩:২৬   ৪০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
যুবসমাজের চাওয়া-পাওয়াকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
আমরাও রাস্তায় নামতে জানি, রাস্তায় তো ছিলাম: মির্জা ফখরুল
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে : গৃহায়ন মন্ত্রী
নৌপথে ঈদ যাত্রার প্রস্তুতি দেখতে সদরঘাটে আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী
আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী
গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না : তথ্যমন্ত্রী
তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী
বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী
জামালপুরের দেওয়ানগঞ্জে ভটভটি উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ