রসিক নির্বাচনে ৮৬ কেন্দ্র ঝুঁকিপূর্ণ : রিটার্নিং কর্মকর্তা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রসিক নির্বাচনে ৮৬ কেন্দ্র ঝুঁকিপূর্ণ : রিটার্নিং কর্মকর্তা
সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২



রসিক নির্বাচনে ৮৬ কেন্দ্র ঝুঁকিপূর্ণ : রিটার্নিং কর্মকর্তা

রাত পোহালেই রংপুর সিটি করপোরেশন নির্বাচন। এ উপলক্ষে সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা করেছে নির্বাচন কমিশন ও রংপুর মেট্রোপলিটন পুলিশ।

সোমবার সকালে অনুষ্ঠিত এ সভায় ৮৬ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন।

তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু করতে সব নির্বাচনী কর্মকর্তাকে শতভাগ নিরপেক্ষ আচরণ করতে হবে, কোনো প্রকার অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় পুলিশ কমিশনার নূরে আলম মীনা বলেন, নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে রংপুর সিটি। নির্বাচন নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই। যেকোনো পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি বলেন, নির্বাচনের দায়িত্ব পালনে থাকবে রংপুর মেট্রোপলিটন, জেলা পুলিশ, বগুড়া, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জের ও পঞ্চগড়ের সাড়ে ছয় হাজার পুলিশ, র‌্যাব, আনসার ও বিজিবি সদস্য।
পুলিশ লাইন মাঠ থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ নির্বাচনী সরঞ্জাম বিভিন্ন ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তাদের মাঝে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪:৩৩:২৩   ৪৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ধর্ষণ ও মাদকবিরোধী মানববন্ধন থেকে জামালপুরে ছাত্রলীগ নেতা আটক
কালকিনিতে ১৪৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ