আফগানিস্তানে কিছু বিদেশী এনজিও’র কাজ বন্ধের ঘোষণা 

প্রথম পাতা » আন্তর্জাতিক » আফগানিস্তানে কিছু বিদেশী এনজিও’র কাজ বন্ধের ঘোষণা 
সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২



আফগানিস্তানে কিছু বিদেশী এনজিও’র কাজ বন্ধের ঘোষণা 

আফগানিস্তানে কিছু বিদেশী এনজিও তাদের কাজ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে।
দেশটিতে তালেবান সরকার এনজিওতে নারীদের কাজ বন্ধের নির্দেশ দেয়ার পর রোববার কয়েকটি বিদেশী এনজিও এ ঘোষণা দেয়।
এনজিওদের এ ঘোষণা দেশটিতে মানবিক সহায়তা তীব্রভাবে ক্ষতিগ্রন্ত হওয়ারই সতর্কবার্তা।
সেভ দ্য চিলড্রেন, নওরয়েজিয়ান রিফিউজি কাউন্সিল ও কেয়ার এক যৌথ বিবৃতিতে বলেছে, নারী স্টাফ ছাড়া তীব্র প্রয়োজন রয়েছে এমন নারী ও শিশুর কাছে আমরা কার্যকরভাবে পৌঁছাতে পারছি না।
এছাড়া দ্য ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি বলেছে, তারাও আফগানিস্তানে তাদের কাজ বন্ধ করছে।
এই সংস্থা আফগানিস্তানে জরুরি স্বাস্থ্য ও শিক্ষা সহায়তা দিয়ে আসছে। দেশজুড়ে তাদের তিন হাজার নারী কর্মী রয়েছে।
উল্লেখ্য, তালেবান সরকার সম্প্রতি হিজাবের প্রসঙ্গ তুলে এনজিওতে নারী কর্মীদের কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এছাড়া এর আগে তারা নারীদের বিশ^বিদ্যালয়ে লেখাপড়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করে।
দেশটিতে গত বছর তালেবান সরকার ফের ক্ষমতায় আসে। এরপর থেকে তারা নারী অধিকার সংকোচনে নানামুখী পদক্ষেপ নিতে শুরু করে। এনজিওতে নারীদের কাজের ওপর তাদের এটি সর্বশেষ নিষেধাজ্ঞা।
দেশটির অর্থ মন্ত্রণালয় শনিবার এ নিষেধাজ্ঞা জারি করে বলেছে, যারা নারীদের কাজ বন্ধ করবে না তাদের লাইসেন্স বাতিল করা হবে।
ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এ পদক্ষেপকে আফগান জনগনের স্বার্থকে স্বেচ্ছায় জলাঞ্জলি দেয়া হিসেবে বর্ণনা করে অবিলম্বে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৩৪:৫৪   ৪১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সাইবার হামলার জেরে রুশ রাষ্ট্রদূতকে তলব করল জার্মানি
ইসরায়েলে সাধারণ নির্বাচন অক্টোবরে, বড় পরীক্ষার মুখে নেতানিয়াহু
ইরানে নতুন করে বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
চীনে কারখানায় আগুন, নিহত ২৮
ভারতের কাছ থেকে ‘ব্রহ্মস’ ও ‘অস্ত্র’ ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে ওপেক প্লাস
ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড়
শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ