যশোরের ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে মহান বিজয় দিবসের আলোচনা সভা

প্রথম পাতা » খুলনা » যশোরের ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে মহান বিজয় দিবসের আলোচনা সভা
মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২



---

সুজন যশোর : যশোরের ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

থানা প্রাঙ্গণে মঙ্গলবার বিকাল ৪টার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, সাধারণ সম্পাদক মুসা মাহমুদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা আহ্বায়ক গিলবার্ট নির্মল বিশ্বাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলার সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, আইনশৃঙ্খলা বাহিনির সদস্য, সাংবাদকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন থানার এসআই (নিঃ) আমির হোসাইন।

বাংলাদেশ সময়: ১৯:২৪:৪৩   ৭৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


যশোর শিশু হাসপাতাল বৃহৎ পরিসরে চালুর ঘোষণা প্রতিমন্ত্রী অমিতের
কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১
সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন খুলনা রেঞ্জের ডিআইজি
ভারতীয় মাদক ও চোরাই পণ্যসহ কুষ্টিয়ায় যুবক আটক
ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে: আইনমন্ত্রী
গণ-অভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ খান
গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে কারাগারে যেতে হবে: আইনমন্ত্রী
জাতীয় সংকটে একসঙ্গে কাজ করলে সমস্যার সমাধান সম্ভব: ডা. শফিকুর রহমান
খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ার প্রত্যয়
আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ