সচেতন সাংবাদিকতা সমাজের পথপ্রদর্শক : চসিক মেয়র

প্রথম পাতা » চট্টগ্রাম » সচেতন সাংবাদিকতা সমাজের পথপ্রদর্শক : চসিক মেয়র
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২



সচেতন সাংবাদিকতা সমাজের পথপ্রদর্শক : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, সাংবাদিকরা দেশের সচেতন নাগরিক। সচেতন সাংবাদিকতা সমাজের পথপ্রদর্শক।
তিনি বলেন, ‘সমাজের যেখানেই অন্যায়-অনাচার দেখা যায়, সেখানেই আপনাদের সরব উপস্থিতি লক্ষ্যণীয়। আপনাদের দিকে তাকিয়ে থাকে পুরো দেশের জনগণ। তাই আপনাদের সবসময় সতর্কতার সাথে কাজ করতে হয়। এতে করে সকল ষড়যন্ত্র, অর্থশক্তি, পেশীশক্তিকে নস্যাৎ করা সম্ভব।’
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র এসব কথা বলেন। দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরীর স্বাগত বক্তব্যে শুরু হওয়া সম্মেলন সঞ্চালনা করেন ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম।
প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস বলেন, ‘চট্টগ্রাম প্রেস ক্লাব মুক্তিযুদ্ধের সপক্ষের প্রতিষ্ঠান। এই ক্লাবে মাননীয় প্রধানমন্ত্রী এসেই জাতির পিতার ম্যুরাল উদ্বোধন করেছেন। গত ২ মেয়াদে আমার সভাপতি থাকাকালীন সময়ে ব্যবস্থাপনা কমিটির সকল কর্মকর্তা যেভাবে সহযোগিতা করেছেন, সেজন্যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি।’
অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিকীর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। এ সময় মঞ্চে ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সহ সভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, মোয়াজ্জেমুল হক, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু ও মহসিন চৌধুরী।

বাংলাদেশ সময়: ২৩:০৫:৩০   ৫১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ