ফতুল্লায় ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা ও হেরোইন উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা ও হেরোইন উদ্ধার
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২



---

নারায়ণগঞ্জের ফতুল্লায় গাঁজা ও হেরোইনসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১২৫ পুরিয়া হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার মুসলিমনগরের মৃত মতিউর রহমানের পুত্র ওমর ফারুক (২২), পশ্চিম ভোলাইলের আব্দুল বারেকের পুত্র আব্দুল করিম(১৯), একই এলাকার মালেক সর্দারের পুত্র শফিকুল(৩২), উত্তর নরসিংপুরের আমির হোসেনের পুত্র আল আমিন (৩৩) ও মৃত আইয়ুব আলীর পুত্র শারজাহান (২৭)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) আদালতে পাঠায় পুলিশ। এরআগে বুধবার বিকেলে তাদের কে ফতুল্লা মডেল থানা সীমান্তের নরসিংপুর তারা স্পিনিং মিলসের সমানে থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (২) এর সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৫ টার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (২) সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লার নরসিংপুর তারা স্পিনিং মিলস সংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে ওমর ফারুক, করিম, শফিকুল, আল-আমিন ও শারজহান কে গ্রেপ্তার করে।

বাংলাদেশ সময়: ২৩:০১:১২   ৫৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে : আমানউল্লাহ আমান
সাবেক সংসদ-সদস্য ও বিএনপি’র বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এর মৃত্যুতে স্পীকারের শোক
মাছের বৈচিত্র্য রক্ষা ও উৎপাদন বৃদ্ধিতে গবেষণার বিকল্প নেই : মৎস্যমন্ত্রী
ভিসা আবেদনকারীদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শ ভারতীয় সহকারী হাইকমিশনারের
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
বাংলাদেশ ও কিরগিজস্তানের সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে অঙ্গীকার
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই
আলফাডাঙ্গায় জিয়া সৈনিক দলের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ