তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৭

প্রথম পাতা » আন্তর্জাতিক » তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৭
শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২



তুরস্কে রেস্তোরাঁয় বিস্ফোরণে নিহত ৭

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আয়দিনে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে তিন শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে একটি কাবাবের রেস্তোরাঁয় এই বিস্ফোরণ ঘটে। খবর এবিসি নিউজের।

আয়দিন প্রদেশের গভর্নর হুসেইন আকসোয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, রেস্তোরাঁর কয়েকজন কর্মী জানিয়েছেন, সন্ধ্যার দিকে রেস্তোরাঁর গ্যাসের টিউব থেকে তারা একধরনের গন্ধ পাচ্ছিলেন এবং তার কিছুক্ষণের মধ্যেই এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, গ্যাসের টিউবে লিকেজের জেরেই এ দুর্ঘটনা ঘটেছে।

প্রাদেশিক প্রশাসন ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে তিনি জানান।

রেস্তোরাঁটিতে আগুন লাগার কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করেন।

তবে রেস্তোরাঁয় বিস্ফোরণ দুর্ঘটনা না কি নাশকতা সেটি এখনও স্পষ্ট নয়। কারণ দেশটির বিচার বিষয়কমন্ত্রী বেকির বোজদাগ এক টুইট বার্তায় জানিয়েছেন, ‍বিস্ফোরণ সংশ্লিষ্টতার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

বাংলাদেশ সময়: ১৫:৪৪:২৩   ৫২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালে বিমানবন্দর বন্ধ
রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি
মার্কিন অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল
পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে ইউক্রেনের পথে ট্রাম্পের প্রতিনিধিরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ