ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৩টি প্রকল্পের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৩টি প্রকল্পের উদ্বোধন
শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২



ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ৩টি প্রকল্পের উদ্বোধন

ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নীতকরণ প্রকল্পের অধিনে ১৪ নং ওয়ার্ডের ২ টি সড়ক ও ১ টি ড্রেনের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে। এসব সড়কের নির্ধারিত নির্মাণ ব্যয় প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা।
শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজের অভ্যন্তরে আরসিসি রাস্তা এবং লাশ কাটা গেইটের বিপরীত পাশ হতে সেহড়া খাল পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেনের কাজের উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।
উদ্বোধনকালে ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ফজলুল হক উজ্জ্বল, সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকেয়া হোসেন, সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি অনুপম সাহাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ সিটি কর্পোরেশনবাসীর উন্নয়নে প্রায় ১৬০০ কোটি টাকার প্রকল্প দিয়েছেন। এছাড়া, সড়ক আলোকিতকরণের জন্যও ৪৯ কোটি টাকার একটি প্রকল্পও চলমান আছে। এসব প্রকল্প শেষ হলে আধুনিক ময়মনসিংহের পথে এগিয়ে যাবে। মেয়র আরও বলেন, করোনা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে উন্নয়নের গতি বাধাগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ বাঁধাও আমরা সফলভাবে কাটিয়ে উঠবো। সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের আমরা নাগরিকদের কাঙ্খিত সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৪৯   ৪৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ