ইমামতি ছেড়ে সৌদি থেকে ফিরে ‘জিহাদের পরিকল্পনা’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইমামতি ছেড়ে সৌদি থেকে ফিরে ‘জিহাদের পরিকল্পনা’
সোমবার, ২ জানুয়ারী ২০২৩



---

সৌদি আরবে একটি মসজিদে ইমামতি করত আব্দুর রব নামের এক যুবক। সেখানে থাকা অবস্থায় ভার্চুয়াল বিভিন্ন মাধ্যমে জিহাদি পোস্ট ও ভিডিও দেখে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন তিনি। পরে অনলাইনে রোহিঙ্গাদের নির্যাতনের একটি ভিডিও কমেন্টের সূত্রধরে পরিচয় হয় আরও কিছু তরুণের সঙ্গে। কয়েকজনকে নিয়ে নিজেই গড়ে তোলে নেটওয়ার্ক। এক পর্যায়ে তাদের সঙ্গে যোগাযোগ করে সৌদি থেকে দেশে চলে আসে।

বিমানবন্দর থেকে বাড়িতে না গিয়ে সরাসরি চলে যায় জঙ্গি ক্যাম্পে। অবশ্য কোনো অঘটন ঘটানোর আগেই ধরা পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। রোববার (১ জানুয়ারি) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল, চট্টগ্রাম ও টেকনাফ থেকে এই মতাদর্শের ছয়জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি)।

সোমবার (২ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান।

সিটিটিসি বলছে, জঙ্গিদের এই গ্রুপটি আল-কায়েদার মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের সশস্ত্র জিহাদ করার পরিকল্পনা নিয়েই সংঘটিত হচ্ছিল।

গ্রেপ্তারকৃতরা হলেন- সৌদি ফেরত দলনেতা আব্দুর রব (২৮), সাকিব (২৩), শামীম হোসেন (১৮), নাদিম শেখ (১৯), আবছার (২০) ও সাইদ উদ্দিন (১৮)।

সিটিটিসি প্রধান বলেন, গ্রেপ্তারকৃত আব্দুর রব সমন্বয়ক হয়ে সবাইকে অনলাইনে একত্রিত করে ‘শরিয়াহভিত্তিক রাষ্ট্র গঠন’, ‘জিহাদ’ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করত। পরবর্তী সময়ে তাদের অনলাইনে বিদেশে অবস্থানরত এক বাংলাদেশি সহযোগীর সঙ্গে পরিচয় হয় এবং যোগাযোগ স্থাপন করে। বিদেশে অবস্থানরত ওই ব্যক্তি সবাইকে হিজরত করে জিহাদের জন্য উদ্বুদ্ধ করে। ওই সদস্য লিবিয়ায় অবস্থানরত আরেক বাংলাদেশি এবং টেকনাফের স্থানীয় একজনের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেয়।

সম্মিলিত আলোচনায় সিদ্ধান্ত হয় আব্দুর রব, শামীম, সাকিব, নাদিম, সাইদসহ অন্য যারা হিজরতে রাজি তারা প্রথমে টেকনাফ গিয়ে তাদের স্থানীয় সহযোগীদের মাধ্যমে ট্রেনিং গ্রহণ করবে। পরবর্তী সময়ে তারা বাংলাদেশে ইসলামি শাসন কায়েমের জন্য জিহাদ করবে।

গেল বছরের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে সবাই নিজ নিজ ব্যবস্থাপনায় টেকনাফে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানান অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সিদ্ধান্ত অনুসারে গত ১৬ নভেম্বর সাকিব ও নাদিম টেকনাফ যায় এবং স্থানীয় সহযোগী ও গ্রেপ্তারকৃত আবছার তাদের টেকনাফে ভাড়া বাসায় থাকার ব্যবস্থা করে দেয়।

সিটিটিসির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়— তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন ভিত্তিক অ্যাপে যোগাযোগ স্থাপনের মাধ্যমে দল গঠন করে। পরে স্থানীয় সহযোগীদের নিয়ে প্রশিক্ষণ গ্রহণ করে দেশে জঙ্গিবাদের জন্য টেকনাফে হিজরত করে অবস্থান করছিল।

তারা সংঘটিত হচ্ছিল, সশস্ত্র জিহাদের প্রস্তুতি নিচ্ছিল— এটা কি কোনো সাংগঠনিক ব্যক্তি ছাড়া সম্ভব? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান বলেন, ‘এখনও তারা সাংগঠনিক কাঠামো দাঁড় করাতে পারেনি। এটা ছিল তাদের প্রথম প্রচেষ্টা। তারা নিজেদের মধ্যে সশস্ত্র জিহাদের আলোচনা করে, এভাবে হিজরত করছিল। এদের প্রথমেই তেমন সদস্য সংখ্যা থাকে না, এরা আস্তে আস্তে সদস্য সংখ্যা বাড়ায়। তারা টেকনাফ পাহাড়ি এলাকায় অবস্থান নেওয়ার পরিকল্পনা করে।’

জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে যোগাযোগের বিষয়ে সিটিটিসি প্রধান আসাদুজ্জামান বলেন, ‘আল-কায়েদার সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। গ্রেপ্তার জঙ্গিরা আল-কায়েদার মতাদর্শ অনুসরণ করে। অনলাইনে বিভিন্ন ভিডিও কনটেন্ট দেখে তারা মতাদর্শে উদ্বুদ্ধ হয়েছে বলে আমরা জানতে পেরেছি।’

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৪০   ৪৬৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার
নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রায় ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
সাম্য ও মানবতার বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারণ করতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
ওসমান ফারুকের কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে ফিজির হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পদত্যাগ করলেন বিএনপি এমপি ওসমান ফারুক
৭ নভেম্বরের চেতনায় জাতির স্বাধীনতা ও নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী
ভাসানীর আদর্শ ধারণ করে গণতন্ত্রের পথে এগিয়ে যাব: প্রতিমন্ত্রী টুকু
বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতি বিশ্বে অনন্য দৃষ্টান্ত হবে: কাদের গনি চৌধুরী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ