সীমান্ত হত্যা বন্ধে আন্তরিকতার অভাব নেই : বিজিবি মহাপরিচালক

প্রথম পাতা » চট্টগ্রাম » সীমান্ত হত্যা বন্ধে আন্তরিকতার অভাব নেই : বিজিবি মহাপরিচালক
সোমবার, ২ জানুয়ারী ২০২৩



সীমান্ত হত্যা বন্ধে আন্তরিকতার অভাব নেই : বিজিবি মহাপরিচালক

সীমান্ত হত্যা বন্ধে আন্তরিকতার কোনো অভাব নেই বলে মন্তব্য করে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, আমরা ডিজি পর্যায়ে যখন আলোচনা করি, তখন বিস্তারিত আলোচনা হয়। সীমান্তে যে মৃত্যুর ঘটনাগুলো ঘটছে তা অনাকাঙ্ক্ষিত। আমরা সম্মিলিতভাবে এটা বন্ধ করব। আমাদের বাহিনীতে আন্তরিকতার কোনো অভাব নেই। আমি আশা করি, এ বিষয়ে সামনে আরও ভালো ফলাফল আসবে।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিজিবি ২৫ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় উত্তর-পূর্ব রিজিওন আয়োজিত দুস্থ জনসাধারণের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আখাউড়া স্থলবন্দরে যে কাজটি বন্ধ করা হয়েছে, তা বাধা নয়। সীমান্তের ১৫০ গজের মধ্যে কাজ করতে হলে, তা উভয়পক্ষের সমঝোতার মাধ্যমে করতে হয়। যেটা বন্ধ ছিল তা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের দিকের কাজটি হবে, পাশাপাশি তাদের দিকের কাজও শুরু করবে। বিষয়টি সমাধান হয়ে গেছে।

এর আগে বিজিবি প্রধান শীতকালীন প্রশিক্ষণ ও ৫ শতাধিক হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় উত্তর পূর্ব রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল ইসলাম, ২৫ বিজিবির পরিচালক লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ পিএসসি, বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ পিএসসিসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৩৭   ৫৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ