বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও কমেছে শনাক্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও কমেছে শনাক্ত
মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩



বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও কমেছে শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৮৮১ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৩২৮। সুস্থ হয়েছেন ৮৫ হাজার ৫৩ জন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে, সোমবার প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ২ লাখ ৩৮ হাজার ৮৪ জন। অন্যদিকে মারা গিয়েছিলেন ৫৫৯ জন এবং সুস্থ হয়েছেন ৮৮ হাজার ৪৫৮ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ২৬৪ জন এবং মারা গেছেন ২০৮ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৭৫ জন এবং মারা গেছেন ৩৭ জন। ভারতে আক্রান্ত হয়েছেন ১৯১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৪৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৫৬ জন এবং মারা গেছেন ২৯ জন। চীনে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৩৩ জন এবং মারা গেছেন ৩ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ২৭৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ৯৯ হাজার ১৫ জনের। সুস্থ হয়েছেন ৬৩ কোটি ৭৬ লাখ ৪ হাজার ৭৬৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১০:৪০:৩৪   ৫২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ