ভূমিদস্যুদের বিরুদ্ধে কার্যক্রম চলমান থাকবে : মেয়র তাপস

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভূমিদস্যুদের বিরুদ্ধে কার্যক্রম চলমান থাকবে : মেয়র তাপস
বুধবার, ৪ জানুয়ারী ২০২৩



ভূমিদস্যুদের বিরুদ্ধে কার্যক্রম চলমান থাকবে : মেয়র তাপস

ভূমিদস্যুদের আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ ঢাকা-চট্রগ্রাম হাইওয়ে সংলগ্ন খালের বাৎসরিক পরিস্কার কার্যক্রমের উদ্বোধন শেষে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে মেয়র এসব কথা বলেন।
মেয়র বলেন, ‘নর্দমাগুলো ঢাকা ওয়াসার কাছ থেকে গ্রহণ করার পর থেকে বার্ষিক সূচি করে বছরের প্রথম থেকেই আমরা খালগুলো পরিস্কারের কার্যক্রম হাতে নিয়ে থাকি। এ বছরের সে কার্যক্রম আজ হতে এখান থেকে আমরা শুরু করছি। কিন্তু খালের দখলদারিত্বের আগ্রাসন থেকে আমরা এখনো মুক্ত হতে পারছি না। দখল এবং ভূমিদস্যুদের যে আগ্রাসন, এসব কার্যক্রম আমাদেরকে ব্যাহত করছে। আমরা প্রতিনিয়তই এর বিরুদ্ধে কাজ করে চলেছি। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তো যথাযথ জরিমানা করছি। কিন্তু তারপরও আসলে যারা ভূমিদস্য তারা নিবৃত্ত হয় না। যেখানেই যেটা অবৈধ দখল পাচ্ছি সেখানেই আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। দখলমুক্ত করছি, জরিমানা করছি।’
দখলদারিত্বের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে উল্লেখ করে ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘যেখানে আমরা দাঁড়িয়ে আছি- এখানকার দখলদারিত্ব সম্পর্কে আমরা পত্রিকার দেখেছিলাম। পত্রিকায় দেখার সাথে সাথেই আমরা কিন্তু পুরোটাই দখলমুক্ত করেছি। দখলমুক্ত করে খালের প্রবাহ আমরা নিশ্চিত করেছিলাম। কিন্তু আজকে যখন আবার মাত্র ছয় মাস পরে আমরা এখানে আসলাম, তখন দেখছি তারা এখানে স্থায়ীভাবে দখল করেছে। সুতরাং এটা অত্যন্ত দুঃখজনক। এসবের বিরুদ্ধে আমাদের প্রচেষ্টা, আমাদের অভিযান চলমান থাকবে। এটাকে আবারও দখলমুক্ত করে খালের প্রবাহ যাতে ঠিক থাকে, সেটা আমরা নিশ্চিত করব।’
এরপরে মেয়র ৩৯ ও ৪১ নম্বর ওয়ার্ডে গণশৌচাগার, ৪০ নম্বর ওয়ার্ডে মেয়র সাদেক হোসেন খোকা খেলার মাঠ, ৪৪ নম্বর ওয়ার্ডে কিউলেক্স মশক নিধন কার্যক্রম এবং ৭১ নম্বর ওয়ার্ডের মুগদা এলাকায় প্রান্তিক জনগণের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক মো. হায়দর আলী, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, সংশ্লিষ্ট অঞ্চলসমূহের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং ওয়ার্ডসমূহের কাউন্সিলর উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০৬:২৯   ৩৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যা
পোর্ট ভ্যালেকে গোল বন্যায় ভাসিয়ে এফএ কাপের সেমিতে চেলসি
বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
হকার সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ: আশাবাদী এমপি আবুল কালাম
সংবিধান পুনর্লিখন নয়, সংশোধনেই সংস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
হাওরাঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে সংশ্লিষ্টদের নিবিড়ভাবে কাজ করার নির্দেশ কৃষিমন্ত্রীর
অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ