আমাদের ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয় : শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » আমাদের ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয় : শিক্ষামন্ত্রী
বুধবার, ৪ জানুয়ারী ২০২৩



আমাদের ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয় : শিক্ষামন্ত্রী

আমাদের ছাপানো বইয়ের কাগজের মান খারাপ নয়, রং কিছুটা ভিন্ন হলেও তা নিউজ প্রিন্ট নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার সকালে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন এবং ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে উপকরণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ছাপানো কাগজ অনেক বেশি সাদা হলে তা চোখের জন্য ক্ষতিকর। সারাজীবন নিউজ প্রিন্ট দিয়েই বই ছাপানো হতো। আমরা কাগজের মান অনেক উন্নত করেছিলাম কিন্তু এবার সেকেন্ডারি পাল্প ছাড়া দেশে কোন পাল্প ছিল না। বিদেশ থেকেও কাগজ আনার সুযোগ ছিল না। আমাদের কাছে সেকেন্ডারি পাল্প ছিল তা দিয়েই বই ছাপাতে হয়েছে। আর সেটাতে মান খারাপ হওয়ার কথা নয়।

মন্ত্রী বলেন, অতি মহামারির এবং বৈশ্বিকমন্দার পর নানা প্রতিবন্ধকতা পার করে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। বাকি বই আগামী দুই সপ্তাহের মধ্যে সকল শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হবে।

পরে শিক্ষামন্ত্রী নিবন্ধিত ২০ জন জেলেদের মাঝে গরুর বাছুর বিতরণ করেন।

শিক্ষামন্ত্রী দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল ভিডিও বাংলাদেশ যুব গেমস উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল,ফরিদগঞ্জ উপজেলার চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজিম দেওয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসানুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬:২৪:১৩   ৫০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সহিংসতার মূল উৎস মাদককে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে - প্রতিমন্ত্রী মীর হেলাল
নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফেনীবাসীর দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটাবে মুহুরী-কহুয়া বাঁধ - পানিসম্পদ মন্ত্রী
এ বছর ৪৩ লাখ কৃষক কৃষক কার্ড পাবেন -কৃষি মন্ত্রী
দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ