সংসদ অধিবেশন শেষে রাষ্ট্রপতির সাথে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদ অধিবেশন শেষে রাষ্ট্রপতির সাথে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ
বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩



সংসদ অধিবেশন শেষে রাষ্ট্রপতির সাথে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ

সংসদ ভবন, ৫ জানুয়ারী, ২০২৩ : সংসদ অধিবেশন শেষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী।
সংসদ ভবনে রাষ্ট্রপতির অফিসকক্ষে সাক্ষাৎকালে স্পিকার সংসদের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি সংসদ অধিবেশনে ভাষণ প্রদানের জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
এ সময় ডেপুটি স্পিকার মো: শামসুল হক টুকু, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এবং হুইপ আতিউর রহমান আতিক উপস্থিত ছিলেন।
এর আগে রাষ্ট্রপ্রধান সংসদ ভবনের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস এসোসিয়েশনের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
রাষ্ট্রপতি এসময় এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং তাদের সাফল্য কামনা করেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো: জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো: ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৬:৩২   ৫৪৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার
নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রায় ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
সাম্য ও মানবতার বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারণ করতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
ওসমান ফারুকের কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে ফিজির হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পদত্যাগ করলেন বিএনপি এমপি ওসমান ফারুক
৭ নভেম্বরের চেতনায় জাতির স্বাধীনতা ও নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী
ভাসানীর আদর্শ ধারণ করে গণতন্ত্রের পথে এগিয়ে যাব: প্রতিমন্ত্রী টুকু
বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতি বিশ্বে অনন্য দৃষ্টান্ত হবে: কাদের গনি চৌধুরী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ