অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিকে সয়লাব নারায়ণগঞ্জ

প্রথম পাতা » ছবি গ্যালারী » অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিকে সয়লাব নারায়ণগঞ্জ
শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩



অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিকে সয়লাব নারায়ণগঞ্জ

নিয়মনীতির তোয়াক্কা না করে নারায়ণগঞ্জে দুই শতাধিক অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। অদক্ষ স্বাস্থ্যকর্মী দিয়ে পরিচালিত অধিকাংশ ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষার নামে অর্থ হাতিয়ে নেয়ার পাশাপাশি ভুল চিকিৎসায় প্রাণহানির ঘটনাও ঘটছে। তবে অবৈধ ক্লিনিক বন্ধসহ চিকিৎসাসেবার মান নিশ্চিতে নানা পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের।

সরকারিভাবে পর্যাপ্ত সুচিকিৎসার ব্যবস্থা না থাকায় শিল্প ও বাণিজ্য নগরী নারায়ণগঞ্জের ১০ লাখ মানুষ অনেকটা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর ওপর নির্ভরশীল।

এ সুযোগে পাড়া-মহল্লার আনাচে-কানাচে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে দুই শতাধিক অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। সার্বক্ষণিক চিকিৎসক, সরকারি সনদপ্রাপ্ত দক্ষ স্বাস্থ্যকর্মী, প্রয়োজনীয় মেশিনপত্র, বর্জ্য ব্যবস্থাপনার নিয়মনীতি বেশির ভাগ ক্লিনিকেই মানা হচ্ছে না। এতে ভুল চিকিৎসায় ভোগান্তির পাশাপাশি প্রতারিত হচ্ছেন রোগীরা।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেন, অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধে নিয়মিত অভিযানের পাশাপাশি নানা পদক্ষেপ নেয়া হচ্ছে।

এ ছাড়া নারায়ণগঞ্জের সিভিল সার্জন আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান জানান, জেলায় চার শতাধিক ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে বৈধ মাত্র ১৭৯টি।

বাংলাদেশ সময়: ১৪:৪৪:১২   ৫২৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নিজের অনুভূতি নিজের কাছেই রাখুন,যত্ন নিন নিজের
ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির
সরু ব্রিজে ছয় গ্রামের মানুষের দুর্ভোগ, ঢুকছে না অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস
পটুয়াখালীতে রাসপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ
প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
রুফটপ সোলারে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি নিরাপত্তার নতুন সম্ভাবনা : ডিসি ফরিদা
বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ