সরকার আদালতের কাজে হস্তক্ষেপ করে না: আইনমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » সরকার আদালতের কাজে হস্তক্ষেপ করে না: আইনমন্ত্রী
শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩



সরকার আদালতের কাজে হস্তক্ষেপ করে না: আইনমন্ত্রী

সরকার আদালতের কাজে হস্তক্ষেপ করে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে আখাউড়া রেলস্টেশন এলাকায় স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে শুনেছি হাইকোর্টে যে জামিন দেয়া হয়েছিল, সেখানে কিছু আইনের ব্যত্যয় ঘটেছে। সে জন্য তিনি আপিল বিভাগে গেছেন।’

ব্রাহ্মণবাড়িয়া বার এবং বেঞ্চের মধ্যে সৃষ্ট ঘটনা সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ স্বাধীন। ব্রাহ্মণবাড়িয়ার জজসহ অন্য জজরা প্রধান বিচারপতি বরাবর আবেদন করেছেন। পাশাপাশি একটি ভিডিও পাঠিয়েছেন, সেই ভিডিওতে দেখা গেছে একজন বিচারকের প্রতি তাদের আচরণ খারাপ ছিল। সেটা আমি শুনেছি। সেই পরিপ্রেক্ষিতে আমি দেখেছি হাইকোর্ট একটি রোল প্লে করেছে। এখন সেটি আদালতের বিষয়। এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না।’

বাংলাদেশ সময়: ১৪:৪৭:৩৫   ৪৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ