বিপিএলের প্রথম ম্যাচে ফিল্ডিংয়ে সিলেট

প্রথম পাতা » খেলাধুলা » বিপিএলের প্রথম ম্যাচে ফিল্ডিংয়ে সিলেট
শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩



বিপিএলের প্রথম ম্যাচে ফিল্ডিংয়ে সিলেট

কোনো উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের। উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স এবং শুভাগত হোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

এদিকে বিপিএলের উদ্বোধনী ম্যাচের আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবারের (৬ জানুয়ারি) দুইটি ম্যাচের সময়তেই আনা হয়েছে পরিবর্তন। দিনের দুটি ম্যাচ এগিয়ে আনা হয়েছে আধা ঘণ্টা করে।

বিপিএলের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার উদ্বোধনী ম্যাচ শুরুর কথা ছিল দুপুর আড়াইটায়। দুপুর ২টায় হওয়ার কথা টস। কিন্তু নতুন করে বলা হয়েছে, প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

বিপিএলের আনুষ্ঠানিক সূচি অনুযায়ী, শুক্রবার দিনের দুই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুপুর আড়াইটা ও সন্ধ্যা ৭টায়। বাকি ছয় দিন ম্যাচ দুটি দুপুর দেড়টায় ও সন্ধ্যা সাড়ে ৬ টায় শুরুর জন্য নির্ধারণ করা হয়।

সিলেট স্ট্রাইকার্স:
নাজমুল হোসেন শান্ত, কলিন অ্যাকারম্যান, জাকির হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, আকবর আলী, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), মোহাম্মদ আমির, রেজাউর রহমান রাজা।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:
আফিফ হোসেন, উসমান খান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মালিন্দা পুষ্পকুমারা, শুভাগত হোম (অধিনায়ক), দরবেশ রসুলি, মেহেদী মারুফ, উনমুক্ত চাঁদ, আল-আমিন, নিহাদুজ্জামান, মেহেদী হাসান রানা।

বাংলাদেশ সময়: ১৪:৪০:১৭   ৪৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ
অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ
সাইবারির রেকর্ড ভেঙে দ্রুততম গোল প্যারাগুয়ের গালারজার
অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র
হাইতির বিপক্ষে সহজ জয়ে গ্রুপ টেবিলের শীর্ষে ব্রাজিল
৭১ সেকেন্ডে পাওয়া গোলেই শেষ পর্যন্ত জয় মরক্কোর
প্রথম দল হিসেবে নক আউট পর্বে মেক্সিকো
হালান্ডের জোড়া গোলে জয়ে শুরু নরওয়ের
পর্তুগালকে রুখে দিয়ে বিশ্বকাপে স্মরণীয় সূচনা কঙ্গোর
অস্ট্রেলিয়ার কাছে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ