মেট্রোরেলসহ মেগাপ্রকল্পগুলো এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা - নৌপরিবহন প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » মেট্রোরেলসহ মেগাপ্রকল্পগুলো এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা - নৌপরিবহন প্রতিমন্ত্রী
শনিবার, ৭ জানুয়ারী ২০২৩



মেট্রোরেলসহ মেগাপ্রকল্পগুলো এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা - নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, যারা ভেবেছিল বাংলাদেশের অবস্থা শ্রীলংকা বা পাকিস্তানের মতো হবে তাদের সেই ভাবনাকে মিথ্যা প্রমাণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশকে উন্নত দেশে রূপান্তরিত করছেন। যার মধ্যে আমাদের পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলি ট্যানেল ও রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে। এগুলো এখন আর স্বপ্ন নয়; বাস্তবতা। ইউরোপ ও আমেরিকা এখন বাংলাদেশকে নিয়ে ভাবছে। এই বাংলাদেশ আগামীতে মাথা উঁচু করে বিশ্ব দরবারে নেতৃত্ব দেবে।

প্রতিমন্ত্রী আজ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও আহেদা কফিল টেকনিক্যাল ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

আহেদা কফিল টেকনিক্যাল ইনস্টিটিউটের পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান্যের মধ‍্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, অতিরিক্ত পুলিশ সুপার মোমিনুল করীম, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সহকারী পরিচালক মোঃ কাওছার আলী, কর্নেল ড. মকছেদ আলী, মন্ত্রিপরিষদ বিভাগের উপ সচিব আব্দুল বাছেদ প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, দিনাজপুরের বোচাগঞ্জের আটগাঁও গ্রামে আহেদা কফিল টেকনিক্যাল ইনস্টিটিউট বাংলাদেশের পরিচয় বহনে অগ্রণী ভূমিকা পালন করবে। এই ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা একদিন দেশ-বিদেশে ছড়িয়ে পড়বে। বঙ্গবন্ধুর হত্যার পর যারা এই দেশকে শাসন করেছে তারা কেউই দেশের জন্য কাজ করেনি। তারা শুধু সন্ত্রাস ও জঙ্গিবাদকে মদদ দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের দিকেই নিয়ে যাচ্ছেন।

প্রতিমন্ত্রী এর আগে বোচাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ এবং বাইসাইকেল বিতরণ, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আইজিএ প্রশিক্ষণার্থীদের সম্মানী ভাতা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রথম পর্যায়ের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ, উপজেলা পরিষদ ক্যাম্পাসে আনসার ভিডিপি সদস্যদের জন্য ‘ব্যারাক’ উদ্বোধন এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর বোচাগঞ্জ এর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বাংলাদেশ সময়: ২১:৫৮:১২   ৪৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী
মানবতার ফেরিওয়ালা আকাশ মিয়া: দগ্ধ প্রতিবন্ধী নীলার মুখে ফিরল আশার হাসি
নগরকান্দায় শামা ওবায়েদ: দিনব্যাপী সফরে মতবিনিময়, উঠান বৈঠক ও শোকসন্তপ্ত পরিবারে সমবেদনা
গভীর রাতে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, নেতৃত্বে ছাত্রদল নেতা তুষার মাহমুদ
ফতুল্লায় ২০ বোতল এসকাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান
পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ
সদরপুরে ভ্রাম্যমান আদালতে এক যুবকের কারাদণ্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ