খেলাধুলায় জড়িত থাকলে দেহমন সুস্থ থাকে : আইজিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » খেলাধুলায় জড়িত থাকলে দেহমন সুস্থ থাকে : আইজিপি
শনিবার, ৭ জানুয়ারী ২০২৩



খেলাধুলায় জড়িত থাকলে দেহমন সুস্থ থাকে : আইজিপি

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, খেলাধুলায় জড়িত থাকলে দেহমন সুস্থ থাকে। নিজেদের মধ্যে শৃঙ্খলাবোধ জাগ্রত হয়।

শনিবার (৭ জানুয়ারি) বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, বাংলাদেশ পুলিশের ক্রীড়াবিদরা নৈপুণ্য প্রদর্শন করে ক্রীড়াক্ষেত্রে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। খেলাধুলায় জড়িত থাকলে দেহমন সুস্থ থাকার পাশাপাশি শৃঙ্খলাবোধ জাগ্রত হয়।

এ সময় তিনি পুলিশ সদস্যদের পেশাগত উৎকর্ষ সাধনে খেলাধুলাকে অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন। সুশৃঙ্খলভাবে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করায় আয়োজকদের ধন্যবাদ জানান।

পুলিশ সপ্তাহের পঞ্চম দিনে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় পিলো পাসিং, বালিশ খেলা, হাঁড়ি ভাঙা, দৌড়, বেলুন ফুটানো, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের জন্য হাঁটা ইত্যাদি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।

পরে পুরস্কার বিতরণ পর্বে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং তাদের সহধর্মিণী ও সন্তানরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৭:২১   ৪৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
সরিষাবাড়ীতে জমি দখল ঘিরে পাল্টাপাল্টি মামলা, হয়রানির অভিযোগ
ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে : আমিনুল হক
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
বিগত ১৮ বছরে বিদ্যুৎ-গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে : ধর্মমন্ত্রী
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ