আত্মকর্মসংস্থানে যুবসমাজকে উৎসাহিত করতে হবে : টিপু মুনশি

প্রথম পাতা » ছবি গ্যালারী » আত্মকর্মসংস্থানে যুবসমাজকে উৎসাহিত করতে হবে : টিপু মুনশি
শনিবার, ৭ জানুয়ারী ২০২৩



আত্মকর্মসংস্থানে যুবসমাজকে উৎসাহিত করতে হবে : টিপু মুনশি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আত্মকর্মসংস্থানে যুবসমাজকে উৎসাহিত করতে হবে।

শনিবার (৭ জানুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত দুই দিনব্যাপী ‘ঢাকা ক্যাটল এক্সপো-২০২৩’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, সরকার যুব উদ্যোক্তাদের প্রয়োজনীয় ঋণসহ সব ধরনের সহযোগিতা দিচ্ছে। ফলে দেশে অনেক উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। আমরা মাংসে স্বয়ং সম্পন্ন হয়েছি। কোরবানির সময় পশু আমদানি করতে হচ্ছে না। গবাদি পশু উৎপাদন বাড়ায় আমাদের অভ্যন্তরীণ চাহিদা পূরণ হচ্ছে। এ ক্ষেত্রে আমাদের দেশের যুবসমাজের অবদান অনেক।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। আগামী ২০২৬ সালে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করে উন্নয়নশীল দেশে পরিণত হবো। আমরা সম্মিলিতভাবে কাজ করলে বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে বেশি সময় লাগবে না।

তিনি বলেন, যুবসমাজকে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ঢাকা ক্যাটেল এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে করে দেশের যুবসমাজ উদ্বুদ্ধ হবেন। বেশি বেশি এ ধরনের এক্সপোর আয়োজন করা দরকার। এতে উদ্যোক্তা সৃষ্টি হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান।

বাংলাদেশ সময়: ২২:২৫:০০   ৪৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিল বাংলাদেশ
বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রথমবার পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
ইউএসএস আব্রাহাম লিংকন: নাবিকদের দুরবস্থার খবর ‘অতিরঞ্জিত’, দাবি মার্কিন নৌবাহিনীর
আজ সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ