কুমিল্লায় শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ 

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ 
সোমবার, ৯ জানুয়ারী ২০২৩



কুমিল্লায় শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ 

জেলার দেবিদ্বার উপজেলার ছিন্নমূল, অসহায়, দরিদ্র, শ্রমজীবী মানুষ ও এতিম শিশুদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ করেছেন নির্বাহী কর্মকর্তা ডেজি চক্রবর্তী।

আজ সকাল ১০টায় দেবিদ্বারের পৌর এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দুস্থ ও সহায়-সম্বলহীন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর আগে টানা কয়েকদিনের শৈত্যপ্রবাহের সময় তিনি উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারে মাঝেও কম্বল বিতরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজি চক্রবর্তী বাসসকে বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে পাঠানো প্রায় ৭ হাজার পিস কম্বল উপজেলার বিভিন্ন স্থানে বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন এলাকায় দুস্থ ও অসহায় মানুষ খুঁজে খুঁজে কম্বল পৌছে দিচ্ছি।

তিনি আরও বলেন, একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত। আমরা যদি আমাদের সাধ্যমতো সবাই শীতার্ত মানুষের পাশে দাঁড়াই তাহলে তাদের শীতের কষ্ট অনেকটাই কমে যাবে।

বাংলাদেশ সময়: ১১:৫৯:০২   ৪৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করায় চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
কক্সবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী
প্রগতিশীল ও উন্নত সমাজ বিনির্মাণে স্থিতিশীল আইন-শৃঙ্খলা অপরিহার্য : পানি সম্পদ মন্ত্রী
জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে জোর দিলেন মেয়র শাহাদাত
লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান; গ্রেপ্তার ১
আমরা মালিক নই, ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম
রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ