আড়াই মিনিটেই ভাইরাল সামান্থা (ভিডিও)

প্রথম পাতা » ছবি গ্যালারী » আড়াই মিনিটেই ভাইরাল সামান্থা (ভিডিও)
সোমবার, ৯ জানুয়ারী ২০২৩



আড়াই মিনিটেই ভাইরাল সামান্থা  (ভিডিও)

আল্লু অর্জুন অভিনীত সাড়া জাগানো সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’। সিনেমাটির ‘সামি সামি’, ‘শ্রীভালি’, ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানগুলো দর্শক-শ্রোতাদের বেশ প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি বিতর্কেও জড়িয়েছে। বিশেষ করে দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়।

এরপরই কিছুদিন আগে দক্ষিণী সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রীর বিরল রোগে আক্রান্ত হওয়ার খবর শোনা গিয়েছিল। তার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়ার খবরও ভেসে আসছিল। কিন্তু সে খবরের কিছুদিন পরেই ভিত্তিহীন বলে জানান সামান্থার ঘনিষ্ঠরা। যদিও এ নিয়ে রয়েছে নানা গুঞ্জন।

সে যাইহোক গুনাশেখর পরিচালিত ‘শকুন্তলম’ তার পরবর্তী সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। সোমবার (৯ জানুয়ারি) মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। ২ মিনিট ৪৭ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেলারে নজর কেড়েছেন সামান্থা। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।

ট্রেলারে দেখা যায়, গহীন বনে একঝাঁক প্রজাপতির মাঝে তিনি। পরনে সাদা রঙের পোশাক। মাথায় তাজা ফুলের টিকলি। কাঁখে কলসি, দুই বাহুতেও শোভা পাচ্ছে তাজা ফুলের বাজু।

বিশাল একটি রাজ্যের শট দিয়ে শুরু হয় ট্রেলার। আর ভয়েস ওভারে এক শিশুর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। মূলত, এই শিশুটিই শকুন্তলা। মালায়ালাম সিনেমার অভিনেতা দেব মোহন, মোহন বাবু, ভারতীয় বাংলা সিনেমার যীশু সেনগুপ্ত সিনেমাটিতে অভিনয় করেছেন। এ ট্রেইলারে তাদের উপস্থিতিও মিলেছে।

প্রসঙ্গত, ‘শকুন্তলা’ অবলম্বনে মিথলজিক্যাল ড্রামা ঘরানার এ সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজেই। সবকিছু ঠিক থাকলে এ বছরের ১৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তেলেগু ভাষার এই সিনেমাটি।

বাংলাদেশ সময়: ১৬:১৫:৫৭   ৫৫৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার
নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রায় ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
সাম্য ও মানবতার বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারণ করতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
ওসমান ফারুকের কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে ফিজির হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পদত্যাগ করলেন বিএনপি এমপি ওসমান ফারুক
৭ নভেম্বরের চেতনায় জাতির স্বাধীনতা ও নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী
ভাসানীর আদর্শ ধারণ করে গণতন্ত্রের পথে এগিয়ে যাব: প্রতিমন্ত্রী টুকু
বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতি বিশ্বে অনন্য দৃষ্টান্ত হবে: কাদের গনি চৌধুরী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ