যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ফতুল্লায় গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ফতুল্লায় গ্রেপ্তার
সোমবার, ৯ জানুয়ারী ২০২৩



যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি ফতুল্লায় গ্রেপ্তার

নারায়ণগঞ্জে বন্দর থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে ১০ বছর পর ফতুল্লা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। তার নাম তৌহিদ (৪০)।

সে ২০১৩ সালে তার আপন খালাতো বোনকে ধাতব বস্তু দিয়ে গুরুতর জখম করে হত্যা করে। এ ঘটনায় একটি হত্যা মামরা দায়ের হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে ।

এরপর দীর্ঘ ১৮ মাস কারাবাসের পর জামিনে বের হয়ে দেশের বিভিন্ন জেলায় আত্মগোপনে চলে যায়। এরই মধ্যে তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত ২০১৬ সালে তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব রবিবার ফতুল্লা থানাধীন সস্তাপুর (ফকির গার্মেন্টস) এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

সোমবার (৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১১’র সহকারী পরিচালক এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু জানান গ্রেপ্তারকৃত তৌহিদকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:০৪   ৫৫৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
প্রবারণা পূর্ণিমার শিক্ষা মানবসমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই অনুমোদন
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত করতে হবে: চীফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ