রূপগঞ্জে তিতাসের অভিযানে ২শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে তিতাসের অভিযানে ২শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
সোমবার, ৯ জানুয়ারী ২০২৩



রূপগঞ্জে তিতাসের অভিযানে ২শ’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

রূপগঞ্জে অবৈধভাবে নেয়া ২শ’ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস সোনারাগাঁও আঞ্চলিক শাখা কর্তৃপক্ষ। সোমবার (৯ জানুয়ারি) দুপুর থেকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের তিনটি স্পটে ১ কিলোমিটারব্যাপী এলাকায় এ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এসময় ১ ও ২ ইঞ্চি প্রায় ৭শ ফুট নিম্নমানের পাইপ জব্দ করা হয়। এছাড়াও বকেয়ার কারণে ৫টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের সোনারগাঁও শাখার ব্যবস্থাপক (ভিজিল্যান্স) প্রকৌশলী আতিকুর রহমান, সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী সোহেল রানা, বিচ্ছিন্ন টিমের ফাইজুল হক, সাইফুর রহমান, সেলিম মিয়া, আলী মিয়া হান্নান মিয়া প্রমুখ।

প্রকৌশলী আতিকুর রহমান বলেন, গোলাকান্দাইল এলাকায় তিতাস গ্যাসের বিতরণ লাইন থেকে নিম্নমানের পাইপ টেনে সেখান থেকে শত শত গ্যাসের অবৈধ সংযোগ দিয়েছে স্থানীয় একটি সংঘবদ্ধ চোরচক্র।

সোমবার গোলাকান্দাইল এলাকায় তিনটি স্পটে অভিযান চালিয়ে ২শ’ বাড়ির আবাসিক বিচ্ছিন্ন ও নিম্নমানের পাইপ জব্দ করেছি। তিতাসের এ অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৩৫:৪৪   ৫৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
১২ সেপ্টেম্বর ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : বিজ্ঞান মন্ত্রী
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ বনদস্যুর আত্মসমর্পণ
সোনারগাঁয়ে নিষিদ্ধ জাল জব্দ, দোকানিকে ২ হাজার টাকা জরিমানা
প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ - খাদ্যমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে সদরের ১২০ প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
নগরীতে যানজট নিরসনে সমন্বিত উদ্যোগের তাগিদ এসপির
শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ