জনপ্রতি টিসিবির পণ্যের পরিমাণ বাড়ছে না : বাণিজ্যমন্ত্রী 

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনপ্রতি টিসিবির পণ্যের পরিমাণ বাড়ছে না : বাণিজ্যমন্ত্রী 
মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩



জনপ্রতি টিসিবির পণ্যের পরিমাণ বাড়ছে না : বাণিজ্যমন্ত্রী 

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে জনপ্রতি দেওয়া পণ্যের পরিমাণ আপাতত বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

টিপু মুনশি বলেন, চাইলেই পণ্যের পরিমাণ বাড়িয়ে দেওয়া সম্ভব নয়। তবে বিষয়টি বিবেচনায় আছে। গত এক বছরে টিসিবির পণ্য বিতরণে সরকার প্রায় ৫ হাজার ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে।

তিনি বলেন, মাসে একবার টিসিবির তেল, চিনি ও ডাল তুলে দেওয়া হবে। গরিব মানুষের যেন কষ্ট না হয়, তা বিবেচনা করে এই কার্যক্রম আপাতত নিয়মিত চলবে।

যতদিন মানুষের কষ্ট হচ্ছে বলে মনে হবে, ততদিন এই কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করা হবে বলেও জানান মন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে ভালো রাখতে বৈশ্বিক সংকটের শুরু থেকেই চেষ্টা করে যাচ্ছেন মন্তব্য করে তিনি বলেন, টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে পণ্য দেওয়া হচ্ছে। এতে প্রায় পাঁচ কোটি মানুষ এ পণ্য পাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাজী ফোরকান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:৩৬   ৪৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ