‘জুনে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘জুনে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে’
মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩



‘জুনে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে’

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, কাজের সুবিধার জন্য ঢাকা থেকে গেন্ডারিয়া পর্যন্ত রেললাইনের কাজ বন্ধ রাখা হয়েছে। এখন আমাদের চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে মাওয়া থেকে ঢাকা পর্যন্ত অংশটি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে মুন্সীগঞ্জের মাওয়া রেলস্টেশন এলাকায় পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এসব বলেন। এ সময় উপস্থিত ছিলেন রেলসচিব ড. মো. হুমায়ুন কবীর, রেলসংযোগ প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন, রেলওয়ে ডিজি শ্রী ধীরেন্দ্রনাথ মজুমদার প্রমুখ। পরে মন্ত্রী পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রেলসংযোগ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

নুরুল ইসলাম সুজন বলেন, এখানে কাজে যে অগ্রগতি দেখলাম তাতে আশা করছি, আগামী জুনে আমরা ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলচলাচল শুরু করতে পারব। এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। যেহেতু এখন কাজের মৌসুম, দিনরাত কাজ চলছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি ৭৩ শতাংশ। এর মধ্যে ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে। আর ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। এছাড়া এই অংশটিতে (ঢাকা থেকে মাওয়া) ৬৯ শতাংশ পর্যন্ত কাজ শেষ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৬:৫৩   ৪৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ