ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে কানাডা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে কানাডা
বুধবার, ১১ জানুয়ারী ২০২৩



ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে কানাডা

কানাডা যুক্তরাষ্ট্রের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনে তা ইউক্রেনকে সরবরাহ করবে।
মেক্সিকো সিটিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মঙ্গলবার এ ঘোষণা দেন।
প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, যুক্তরাষ্ট্রের তৈরি এ প্রতিরক্ষা ব্যবস্থার মূল্যমান ৩০ কোটি ২০ লাখ মার্কিন ডলার।
তিনি আরো বলেছেন, ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় রাশিয়ার ব্যাপক বোমা হামলা ঠেকাতে কানাডা ন্যাশনাল এডভান্সড সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম(এনএএসএএমএস) ইউক্রেনকে দেয়ার প্রস্তাব করেছে।
রাশিয়ার অবৈধ ও অন্যায় হামলার বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনীয় জনগনের পাশে কানাডা অব্যাহতভাবে থাকবে বলেও আনন্দ উল্লেখ করেন।
এর প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, কানাডা স্পষ্টভাবে তার সমর্থন প্রমাণ করেছে।
এদিকে যুক্তরাষ্ট্র, নরওয়ে, স্পেন, জার্মানী ও ফ্রান্সও ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে।

বাংলাদেশ সময়: ১১:০৬:০৬   ৪৯৩ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চীন সফরের গুঞ্জনের মধ্যেই মেয়েকে নিয়ে পর্যটনকেন্দ্র পরিদর্শনে কিম
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ