নওগাঁয় ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা, হাসপাতালে বাড়ছে রোগী 

প্রথম পাতা » ছবি গ্যালারী » নওগাঁয় ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা, হাসপাতালে বাড়ছে রোগী 
বুধবার, ১১ জানুয়ারী ২০২৩



নওগাঁয় ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা, হাসপাতালে বাড়ছে রোগী 

নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে বছরের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে মানুষ। বইছে ঠান্ডা বাতাস আর ঢেকে আছে ঘন কুয়াশায়, ফলে বাড়ছে শীতের তীব্রতা।

বুধবার (১১ জানুয়ারি) সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

নওগাঁর বদলগাছি আবহাওয়া কর্মকর্তা মিজানুর রহমান জানান, গত কয়েক দিন থেকেই জেলাজুড়ে ঠান্ডা বাতাস বইছে। ঠান্ডার প্রকোপ আরও কদিন থাকতে পারে। ঠান্ডায় দিশেহারা হয়ে পড়েছে প্রান্তিক চাষিরা। সকালে যাদের জীবনের তাগিদে উপার্জনের জন্য ঘর থেকে কাজে বের হতে হয়। তাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ঠান্ডাজনিত কারণে হাসপাতালে বৃদ্ধ ও শিশু রোগীদের চাপ বেড়েছে। একই সঙ্গে হাসপাতালে ডায়রিয়া, নিউমোনিয়া রোগীর চাপও বেড়েছে। অতিরিক্ত রোগী হওয়ায় হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:০৮:২১   ৪৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা নির্ধারন করে প্রজ্ঞাপন জারি
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু
বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ