ফতুল্লায় ড্রেন থেকে বস্তাবন্দি অবস্থায় যুবকের লাশ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় ড্রেন থেকে বস্তাবন্দি অবস্থায় যুবকের লাশ উদ্ধার
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫



ফতুল্লায় ড্রেন থেকে বস্তাবন্দি অবস্থায় যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব শিয়াচর লালখা এলাকায় ড্রেনের পানি থেকে বস্তাবন্দি অবস্থায় জনি সরকার (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এডভান্স গার্মেন্টস সংলগ্ন গলির পাশে ড্রেনে বস্তাটি ভেসে ওঠে।

নিহত জনি সরকার সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার বিষ্টপুর গ্রামের বাসিন্দা। তিনি ফতুল্লার লালখা এলাকার দুলাল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। জনির পিতা করুনা সরকার নারায়ণগঞ্জ শহীদ রিয়া গোপ (খান সাহেব ওসমান আলী) ক্রিকেট স্টেডিয়ামে নৈশপ্রহরীর কাজ করেন। জনির মা, দুই বোন ও বাবা—মিলে পরিবারটি লালখা এলাকায় বসবাস করছিল।

স্থানীয়রা জানান, সকালে কর্মস্থলে যাওয়ার পথে ড্রেনের মধ্যে বস্তাবন্দি মরদেহের একটি পা দেখে সন্দেহ হলে তারা স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. হান্নানুর রফিক (রঞ্জু) কে খবর দেন। পরে তিনি ফতুল্লা মডেল থানায় বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে।

পরিবার জানায়, জনি মাঝে মধ্যে গার্মেন্টসে কাজ করতেন। সোমবার রাত ১০টার দিকে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার পিতা করুনা সরকার মরদেহ শনাক্ত করেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “প্লাস্টিকের বস্তায় হাত-পা বাঁধা অবস্থায় জনির মরদেহ উদ্ধার করা হয়েছে। নাক-মুখে আঘাতের চিহ্ন এবং গলায় কাপড় পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।”

মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৪১   ২৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নিল বিএনপি
চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা
চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ