পিএসজির জয়ের ম্যাচে পেলেকে স্মরণ করলেন মেসি

প্রথম পাতা » খেলাধুলা » পিএসজির জয়ের ম্যাচে পেলেকে স্মরণ করলেন মেসি
বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩



পিএসজির জয়ের ম্যাচে পেলেকে স্মরণ করলেন মেসি

গত ২৯ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ফুটবল সম্রাট পেলে। ব্রাজিলিয়ান এই কিংবদন্তির মৃত্যুর দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ফুটবল বিশ্বে শোক এখনও চলছে। রেকর্ড তিনবার বিশ্বকাপ জেতা সর্বকালের সেরা এই ফুটবলারকে সম্মান জানাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিশ্বের ফুটবল খেলুড়ে সব দেশ। এমনকি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো তো সব দেশে পেলের নামে স্টেডিয়াম তৈরির ঘোষণা দিয়েছেন।

৮২ বছর বয়সে পেলের মৃত্যুর সময় বিশ্বকাপ জয়ের উদযাপন করতে নিজ দেশে ছুটিতে ছিলেন লিওনেল মেসি। নির্ধারিত ছুটি শেষে পিএসজির হয়ে প্রথমবার মাঠে নামেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। বুধবার রাতে লিগ ওয়ানে দলকে জয় উপহার দেওয়ার ম্যাচে কিংবদন্তি পেলেকে সম্মান জানিয়েছে পিএসজি।

চলতি মাসের ৩ তারিখে প্যারিসে ফেরেন মেসি। দলে ফিরলেও মাঠে নামা হয়নি আর্জেন্টাইন তারকার। তবে বেশ কিছু দিন ঐচ্ছিক অনুশীলন করেছেন তিনি। কিন্তু মাঠের লড়াইয়ে অঁজের বিপক্ষে এক গোল এবং এক অ্যাসিস্টে পুরো দিনটাই নিজের করে নিয়েছে সদ্য বিশ্বকাপ জয়ী দলের এই অধিনায়ক।

গতকাল পার্ক ডি প্রিন্সেসে ফিরে ম্যাচের আগে ওয়ার্ম আপে বেশ সাধারণ ছিলেন মেসি। ক্লাবে ফেরার প্রথম ম্যাচে আর্জেন্টিনা দলের বাকি সব সদস্য যেখানে নিজেদের মেডেল নিয়ে উদযাপন করেছেন, সেখানে বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম তারকা এদিন শ্রদ্ধাভরে স্মরণ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে। ওয়ার্ম আপে তার গায়ে ছিল ‘অমর পেলে’ লেখা সাদা একটি টি-শার্ট।

যদিও মেসি একা সাদা টি-শার্টে ওয়ার্ম আপ করেননি, দলের সবাই মিলে টি-শার্টে ওয়ার্ম আপ করেছেন। তবে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ জিতে মেসির যেখানে উদযাপনে মুখর থাকার কথা ছিল, সেখানে পেলেকে এমন শ্রদ্ধা মুগ্ধ করেছে গ্যালারিতে থাকা ভক্ত সমর্থকদের। এখানেই শেষ নয়, মেসির ফেরার ম্যাচে প্রয়াত পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট করতালির মধ্য দিয়ে খেলা শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩১:৫১   ৪০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন স্পেন অধিনায়ক রদ্রি
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
ওমানে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, নারী হকিতে এক গৌরবোজ্জ্বল মুহূর্ত
চরম নাটকীয় ফাইনাল জিতে মেজর লিগের শিরোপা শাহরুখ খানের
বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ
সাকার হ্যাটট্রিকে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ইংল্যান্ডের তৃতীয় স্থান অর্জন
কেমন হতে পারে আর্জেন্টিনার ফাইনাল একাদশ
ফাইনালের আগে বিপদে পড়ল স্পেন
ফাইনালের আগে কেন রেফারিদের ওপর চটলেন এই স্প্যানিশ ডিফেন্ডার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ