সংসদ উপনেতা হচ্ছেন মতিয়া চৌধুরী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদ উপনেতা হচ্ছেন মতিয়া চৌধুরী
বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩



সংসদ উপনেতা হচ্ছেন মতিয়া চৌধুরী

জাতীয় সংসদের উপনেতা হচ্ছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হতে পারে।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে, বৈঠকে সংসদের উপনেতা চূড়ান্ত হলে স্পিকার পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

সূত্র জানায়, আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে বিষয়টি উত্থাপন করতে পারেন প্রধানমন্ত্রী। এরপর স্পিকারের কাছে সংসদ নেতার ইচ্ছা অনুযায়ী মতিয়া চৌধুরীর নাম উপনেতা হিসেবে প্রস্তাব করা হতে পারে। দুই-এক দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করে এই বিষয়ে জানানো হতে পারে।

এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সংবাদমাধ্যমকে বলেন, সংসদের চলতি অধিবেশনে সংসদ উপনেতার পদ পূরণ করা হতে পারে। আজকের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সংসদ উপনেতা পদে ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। তার মৃত্যুর পর থেকে পদটি শূন্য রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:০১   ৪৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিএনপি সরকার দেশের অর্থনীতি রক্ষা এবং সম্পদ বৃদ্ধির চেষ্টা করছে : রুহুল কবির রিজভী
সোনারগাঁয়ে ৩৫ বোতল স্কাফসহ গ্রেপ্তার ৩
৩০ ডিসেম্বরেও কোনো পলাতক ফিরে আসবে না: সাখাওয়াত
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি
রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ