টেকনাফে ২০টি সোনার বারসহ যুবক আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফে ২০টি সোনার বারসহ যুবক আটক
বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩



টেকনাফে ২০টি সোনার বারসহ যুবক আটক

মিয়ানমার থেকে চোরাইপথে আনা ৩ কেজি ৩২০ গ্রাম ওজনের ২০টি সোনার বারসহ মো. ইয়াছ নূর (২২) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোরে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় আরও ২ চোরাকারবারি পালিয়ে যায়। এ সময় ৫ কেজি কারেন্ট জালও জব্দ করেন বিজিবি সদস্যরা।

আটক ইয়াছ নূর শাহপরীর দ্বীপের উত্তর পাড়ার মো. জাকারিয়ার ছেলে।

বিজিবির টেকনাফের ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সময় সংবাদকে এ তথ্য জানান।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে নাফ নদীতে দিয়ে আসা ব্যক্তিকে তল্লাশি করে তার কোমরে অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় নেটের জাল ও টেপ দিয়ে মোড়ানো ২টি সোনার বারের বেল্ট এবং ৫ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে উক্ত বেল্টগুলো খুলে ২০টি সোনার বার উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার সোনার বারের ওজন ৩ কেজি ৩২০ গ্রাম। যার বর্তমান বাজারমূল্য ২ কোটি ৫৮ লাখ ৩৯ হাজার ৬০০ টাকা।

এ ব্যাপারে আটক ও ২ জনকে পলাতক আসামি করে টেকনাফ থানায় মামলা দায়ের করে আটককে সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৫:৩৪:০০   ৪২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


প্রাইমারি-মাধ্যমিক স্কুলে মিড ডে মিল চালু হবে : জোনায়েদ সাকি
আ. লীগকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবেলা করা হবে : পানিসম্পদমন্ত্রী
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ