‘পুষ্পা ২’ থেকে সত্যিই কি বাদ পড়লেন, জানালেন রাশমিকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘পুষ্পা ২’ থেকে সত্যিই কি বাদ পড়লেন, জানালেন রাশমিকা
শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩



---

দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার বিরুদ্ধে উঠেছে নানা অভিযোগ। এতসব অভিযোগে পুষ্পার সিক্যুয়েল থেকে বাদ পড়েছেন অভিনেত্রী–এমনই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। এবার সে গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।

২০২১ সালে মুক্তি পাওয়া ‘পুষ্পা: দ্য রাইজ’ ছিল সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবি। বক্স অফিসে ৩৭৫ কোটি টাকা ব্যবসা করেছিল ছবিটি। জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এর সিক্যুয়েল তৈরির কথা ভেবেছেন নির্মাতা।

তবে সে ছবির সিক্যুয়েল থেকে রাশমিকা বাদ পড়েননি। ‘দেখছিলাম, সবাই ভেবেই নিয়েছেন, ‘পুষ্পা ২’-এ আমি নেই। কিন্তু আমি তো শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। খুব তাড়াতাড়ি কাজ শুরু করব। হয়তো পরের মাসেই। অনেক বড় করে আর ভালো করে এ কাজটা হবে। ছবিটা নিয়ে আমি খুবই উত্তেজনা অনুভব করছি। আর এদিকে উটকো লোকেরা রটাচ্ছে আমি নেই!’

সুকুমার পরিচালিত এ ছবিতে এবারও পুষ্পা রাজের ভূমিকায় অর্জুনকে দেখা যাবে। তার প্রেমিকা শ্রীবল্লির চরিত্রে আবারও দেখা যাবে রাশমিকাকেই। আর সিনেমাটির আইটেম গানে দেখা যাবে অনসূয়া ভরদ্বাজকে।

সূত্র: আনন্দবাজার

বাংলাদেশ সময়: ১১:৪১:২৪   ৪৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠায় ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
মেসির দুই অ্যাসিস্টের পরও মায়ামিকে রুখে দিলেন সেই এমবোলো
গোল পাননি রোনালদো, মৌসুমের প্রথম হার আল-নাসরের
ফরিদপুরে নজরুল উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ‌
নগরকান্দায় আত-তোহফা ইসলামিক একাডেমির উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
আওয়ামী আমলের জ্বালানি খাতের দুর্নীতির মাশুল দিচ্ছে জনগণ
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ