কুমিল্লায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২
শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩



কুমিল্লায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

কুমিল্লার মুরাদনগরে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরকে ডাকাত দলের সদস্য বলে দাবি করেছেন স্থানীয়রা।

শুক্রবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার কাজিয়াতল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতদের একজন হলেন নুরুল হক (৩৭)। অপর জনের পরিচয় এখনও জানা যায়নি। গুরুতর আহত ব্যক্তির নাম শাহজাহান।

স্থানীয়রা জানান, কেওট গ্রামে ডাকাতি করতে এসে ধাওয়া খেয়ে ডাকাত দলের ৩ সদস্য কাজিয়াতল গ্রামের একটি বাড়িতে আশ্রয় নেয়। এ সময় আশপাশের কয়েক গ্রামের লোকজন জড়ো হয়ে ডাকাত দলের তিন সদস্যকে ঘিরে গণপিটুনি দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে দুই ডাকাতের মৃত্যু হয়।

দারোরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, শুক্রবার ভোরে তিন ‘ডাকাতকে’ এলাকার লোকজন গণপিটুনি দিয়েছে। পুলিশ এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, কীভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা নিহতদের পরিচয় শনাক্ত এবং তাদের অতীত কর্মকাণ্ড যাচাইয়ের চেষ্টা করছি। তাদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

বাংলাদেশ সময়: ১২:০১:৫৩   ৫৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ