সরকারকে ধাক্কা দিতে গিয়ে বিএনপিই পড়ে গেছে : হানিফ

প্রথম পাতা » খুলনা » সরকারকে ধাক্কা দিতে গিয়ে বিএনপিই পড়ে গেছে : হানিফ
শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩



সরকারকে ধাক্কা দিতে গিয়ে বিএনপিই পড়ে গেছে : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি মিথ্যাচার করে এবং খড়কুটো ধরে টিকে থাকতে চাচ্ছে। বিএনপিকে মিডিয়া টিকিয়ে রেখেছে। জনধিকৃত বিএনপিকে টিকিয়ে রাখতে মিডিয়ার ভূমিকা আছে। প্রতিটা সময় তারা বিএনপি নিয়ে কথা বলে। জনধিকৃত বিএনপিকে নিয়ে কথা বলার প্রয়োজন নেই।

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে সাংবাদিকদেরকে প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক সহায়তা ও অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, গত ১০ বছর ধরে বিএনপি একই কথা বলছে যে এই সরকারের জনভিত্তি নেই। ধাক্কা দিলেই এই সরকার পড়ে যাবে। এই ধাক্কা দিতে গিয়ে বিএনপি নিজেরাই পড়ে গেছে। কারণ একজন কারাগারে থাকা দুর্নীতিবাজ এবং বিদেশে পলাতক আরেক খুনির মুক্তির জন্য জনগণ আন্দোলন করবে না। যারা এই দণ্ডপ্রাপ্ত দুর্নীতিবাজের মুক্তির নামে রাজপথে অরাজকতা-সহিংসতা করবে, তাদের কঠোর হস্তে দমন করা হবে।

অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে মৃত সাংবাদিকের পরিবার ও অসুস্থ মোট ৫৪ জন গণমাধ্যমকর্মীকে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশা, কুমারখালী-খোকসা আসনের এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খায়রুল আলম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি আফরোজা আক্তার ডিউ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।

বাংলাদেশ সময়: ১৬:৪৯:৪৫   ৫৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ