পাকিস্তানিরা এখন বলে আমরা বাংলাদেশের মতো হতে চাই: আমু

প্রথম পাতা » খুলনা » পাকিস্তানিরা এখন বলে আমরা বাংলাদেশের মতো হতে চাই: আমু
শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩



পাকিস্তানিরা এখন বলে আমরা বাংলাদেশের মতো হতে চাই: আমু

আজকে আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি, পাকিস্তান কোন অবস্থায় আছে, আর বাংলাদেশ কোন অবস্থায় আছে। পাকিস্তানিরা এখন বলে আমরা বাংলাদেশের মতো হতে চাই। বাংলাদেশে তাদের চেয়ে অনেক অনেক এগিয়ে গেছে।
জেলার সরকারি নলছিটি মার্চেন্টস্ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন।
আমু বলেনে, শেখ হাসিনা চেষ্টা করে যাচ্ছেন একদিকে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করার জন্য, অন্যদিকে উন্নয়নের ধারা অব্যহত রাখার জন্য। সারা বিশ্ব আজ বাংলাদেশের প্রশংসা করছে। ১৪ বছরে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। আমরা ধ্বংসস্তুপ থেকে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছি, এাঁ হতে পেরেছে শুধু শেখ হাসিনার কারণে।
আওয়ামী লীগের এই বর্ষিয়ান নেতা বলেন, বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন, বাঙালিরা পৃথিবীর বুকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে, সেটি তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা করতে সফল হয়েছেন। বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, এটা কিন্তু আওয়ামী লীগের সৃষ্টি নয়। বিবিসি একটি জরিপ চালিয়ে এ তথ্য প্রকাশ করেছি।
সাবেক এ মন্ত্রী বলেন, মিয়ানমার থেকে ইয়াবা, ফেনসিডিল ও আইসসহ নানা ধরণের মাদকদ্রব্য আসছে বাংলাদেশে। তারা টার্গেট করে দেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য মাদক সরবরাহ করছে। মাদক দেশের শত্রু, পরিবারের শত্রু, সমাজের শত্রু। একজন মাদকসেবী তাঁর পরিবারকে ধ্বংস করে দিচ্ছে, এটা অনেক সময় পরিবারও খেয়াল করে না। পরিবার যদি এটা খেয়াল রাখতো, মাদকসেবীকে চিকিৎসার ব্যবস্থা করতো তাহলে তারা সুপথে ফিরে আসতো। আমি পরিস্কার ভাষায় বলতে চাই, যারা মাদক কারবারের সঙ্গে জড়িত কারা মাদকসেবী তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে।
ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মজিবুর রহমান ও সাধারণ সম্পদাক মোস্তফা কামাল।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৫৮   ৫৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


তরুণের হাতে মাদকের বিষ নয়, স্বপ্নের পতাকা দেখতে চাই: হুইপ বকুল
চুয়াডাঙ্গার হাটগুলোতে এবার মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বাগেরহাটে প্রেস ব্রিফিং
অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে সাফল্যের স্বীকৃতি পেল কুষ্টিয়া জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন
মাদক, সন্ত্রাস ও দস্যুমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার: পরিবেশ প্রতিমন্ত্রী
যশোরে নিখোঁজের ১ মাস পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
রবীন্দ্রসাহিত্য সমাজ থেকে অন্ধকার দূর করার অন্যতম হাতিয়ার - সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
জুলাই সনদ বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার কৃষকবান্ধব : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
খুলনায় ভিডিপি সদস্যদের ভাষা শিক্ষা প্রশিক্ষণের সমাপনী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ