সরিষাবাড়ীতে এমপি মনোনয়ন প্রত্যাশী হেলালের শীতবস্ত্র বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে এমপি মনোনয়ন প্রত্যাশী হেলালের শীতবস্ত্র বিতরণ
শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩



সরিষাবাড়ীতে এমপি মনোনয়ন প্রত্যাশী হেলালের শীতবস্ত্র বিতরণ

ইসমাইল হোসেন জামালপুর প্রতিনিধি : চলমান তীব্র শীতে দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন ১৪১ জামালপুর-৪ আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকাল ৩টায় সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে মাহবুবুর রহমান হেলালের নিজস্ব অর্থায়নে এ কম্বল বিতরণ করা হয়।

এসময় ছাত্রলীগের উপ-দপ্তর বিষয়ক সম্পাদক ইয়াসিন আলম শিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, আরডিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শহিদুল রহমান, জামালপুর জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ ইসমাইল হোসেন ও শিমলা বাজার টাউন বনিক সমিতির সভাপতি আব্দুল হাই।

এছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহ স্থানীয় ব্যক্তিবগ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:১০:৩৫   ৪৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ার কারণ জানালেন চরমোনাই পীর
চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন নার্গিস মোহাম্মদি
হান্টাভাইরাস ও ইবোলা সংকটের মধ্যেই ডব্লিউএইচও’র বার্ষিক সম্মেলন শুরু
কারওয়ান বাজারে মুরগির দোকানে ৬০ লাখ টাকা চাঁদাবাজি হয়
ফতুল্লায় পারিবারিক কলহে যুবকের হামলা, নারী-শিশুসহ আহত ৫
বিমানবন্দর সেবার আধুনিকায়নে সহায়তার আগ্রহ প্রকাশ সিঙ্গাপুরের
দ্রুত বিচার নিশ্চিতে গ্রাম আদালতের ভূমিকা গুরুত্বপূর্ণ: রায়হান কবির
সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ - শিক্ষা প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ