জুভেন্টাসকে হারিয়ে ১০ পয়েন্ট এগিয়ে গেল নাপোলি

প্রথম পাতা » খেলাধুলা » জুভেন্টাসকে হারিয়ে ১০ পয়েন্ট এগিয়ে গেল নাপোলি
শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩



জুভেন্টাসকে হারিয়ে ১০ পয়েন্ট এগিয়ে গেল নাপোলি

জুভেন্টাসকে ৫-১ গোলে বিধ্বস্ত করে সিরি-এ টেবিলে ১০ পয়েন্টের বড় ব্যবধানে এগিয়ে গেছে নাপোলি।
লুসিয়ানো স্পালেত্তির নাপোলি আরো একবার এই মৌসুমে তাদের পুরনো প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ছিল অপ্রতিরোধ্য। মৌসুমের শুরু থেকেই অনেকটা একপেশে পারফরমেন্সের মাধ্যমে নাপোলি যেভাবে এগিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। এর মাধ্যমে ধীরে ধীরে তারা শিরোপার কাছাকাছি পৌঁছে যাচ্ছে।
দুই অর্ধে দুই গোল করে ভিক্টর ওশিমেন গোলসংখ্যা ১২’তে উন্নীত করেছে। দিয়েগো আরমান্ডা নাপোলি স্টেডিয়ামে স্বাগতিকদের হয়ে বাকি গোলগুলো করেছেন কাভিটা কাভারাটসাখেইলা, আমির রাহমানি ও এলিফ এলমাস। এই জয়ে একইসাথে বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলান ও জুভেন্টাসকে ১০ পয়েন্টে পিছনে ফেলেছে শীর্ষে থাকা নাপোলি। যেভাবে নাপোলি কাল জুভেন্টাসকে বিধ্বস্ত করেছে তাতে একটি ইঙ্গিত অন্তত পাওয়া গেছে, ৩৩ বছরের লিগ শিরোপা খরা কাটিয়ে দক্ষিণ ইতালির সবচেয়ে বড় ক্লাবটি এখন চ্যাম্পিয়ন হতে পুরোপুরি প্রস্তুত।
আক্রমনভাগে কাভারাটসাখেইলা ও ওশিমেন ছিলেন সবচেয়ে আগ্রাসী। এই দুজন একে অপরের গোলে সহযোগিতা করেছেন। ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক খেলা শুরু করে নাপোলি। লিগেরআগের ১৭ ম্যাচে মাত্র সাত গোল হজম করা জুভেন্টাসকে কাল কোনদিক থেকেই দাঁড়াতে দেয়নি স্বাগতিকরা।
ম্যাচ শেষে ওশিমেন বলেছেন, ‘আজকের রাতটা ছিল দুর্দান্ত। আমি দারুন খুশী, একইসাথে দুই গোল ও এক এ্যাসিস্টে দলকে সহযোগিতা করাটাও বিশেষ কিছু। আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। এখনো অনেক পথ বাকি। আমরা শুধুমাত্র বাকি ম্যাচগুলো জিততে চাই। এর মাধ্যমে মৌসুমের শেষে আমি মনে করি একটি ভাল সুযোগ আমাদের থাকবে।’
স্তাদিও ম্যারাডোনাতে কাল দর্শক ছিল কানায় কানায় পূর্ণ। এটা ছিল নাপোলির টানা অষ্টম জয়। আগের জয়ী ম্যাচগুলোতে তারা একটি গোলও হজম করেনি। ১৯৯৩ সালের মে মাসের পর সিরি-এ লিগের কোন ম্যাচে এই প্রথমবারের মত মাসিমিলিয়ানো আলেগ্রির দল পাঁচ গোল হজম করলো। জুভেন্টাস বস আলেগ্রি বলেছেন, ‘নাপোলির মত একটি দলের বিপক্ষে যখন কেউ ভুল করে, আজ আমরা যেমন করেছি, তাহলে শাস্তি পেতে বাধ্য। তারা এই মুহূর্তে লিগের শীর্ষ দল এবং সেখানেই থাকাটা তাদের প্রাপ্য।’
ম্যাচের শুরু থেকেই জুভেন্টাসকে সহজভাবে খেলতে দেয়নি নাপোলি। উল্টো নিজেদের আধিপত্য ধরে রেখে এগিয়ে যাবার চেষ্টা করেছে। ১২ মিনিটে কিম মিন-জায়ের লম্বা পাস ওশিমেন ধরতে ব্যর্থ হন। কিন্তু দুই মিনিট পর আর কোন ভুল করেননি নাইজেরিয়ান এই স্ট্রাইকার। মাত্তেও পোলিটানোর ক্রস থেকে কাভারাটসাখেইলার ভলি দুর্দান্তভাবে রুখে দেন জুভেন্টাস গোলরক্ষক ওজিচে সিজিসনি। কিন্তু ফিরতি বল পোস্টে খুব কাছে থেকে জালে জড়ান ওশিমেন। আরাকাডিয়াস মিলিক ও ব্রেমারের হেড অল্পের জন্য জালের ঠিকানা খুঁজে পায়নি। ৩৯ মিনিটে ওশিমেনের এ্যাসিস্টে জর্জিয়ান কাভারাটসাখেইলা ব্যবধান দ্বিগুন করেন। বিরতির ঠিক আগে নাপোলির আগোছালো রক্ষনভাগের সুযোগে লো ফিনিশিংয়ে এ্যাঞ্জেল ডি মারিয়া জুভেন্টাসের হয়ে এক গোল পরিশোধ করেন।
বিরতির ৯ মিনিট পর কাভারাটসাখেইলার কর্ণার থেকে রাহমানি গোল করে প্রথমার্ধের ব্যর্থতা থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পেরেছে। ৬৫ মিনিটে কাভারাটসাখেইলার নিখুঁত ক্রসে ওশিমেনের হেডে নাপোলি ৪-১ গোলে এগিয়ে যায়। সাত মিনিট পর বদলী খেলোয়াড় এলমাস এ্যালেক্স সান্দ্রোর ডিফ্লেকটেড পাস থেকে সিজিসনিকে পরাস্ত করেন।

বাংলাদেশ সময়: ১৬:০৬:০৪   ৪২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরের স্বপ্ন ভেঙে শেষ আটে আর্জেন্টিনা
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন
মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
কানাডাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে মরক্কো
ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া
অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে হারিয়ে শেষ ষোলতে মিশর
শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলতে আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ