সরিষাবাড়ীতে এক ইউনিয়নের ৩ ক্লিনিকে নেই সিএইচসিপি,ব্যাহত সরিষাবাড়ীর স্বাস্থ্যসেবা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে এক ইউনিয়নের ৩ ক্লিনিকে নেই সিএইচসিপি,ব্যাহত সরিষাবাড়ীর স্বাস্থ্যসেবা
সোমবার, ৫ অক্টোবর ২০২৬



সরিষাবাড়ীতে এক ইউনিয়নের ৩ ক্লিনিকে নেই সিএইচসিপি,ব্যাহত সরিষাবাড়ীর স্বাস্থ্যসেবা

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের প্রান্তিক মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে চরম অসংগতি ও সংকট দেখা দিয়েছে। ইউনিয়নের বগারপাড়, তারাকান্দি ও মানিকপটল—এ তিনটি কমিউনিটি ক্লিনিকেই বর্তমানে কোনো কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নেই। ফলে আশঙ্কাজনকভাবে ব্যাহত হচ্ছে স্থানীয় স্বাস্থ্যসেবা।

​স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সিএইচসিপি পদটিতে মূলত নির্দিষ্ট এলাকার বাসিন্দাদের মধ্য থেকেই নিয়োগ দেওয়া হয় এবং সরকারি কর্মচারীদের মতো ঢালাও বদলির সাধারণ নিয়ম নেই। অথচ বিশেষ প্রক্রিয়ায় বগারপাড় কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মল্লিকা আক্তার গত ১৫ আগস্ট ঢাকার কেরানীগঞ্জের বড়ইকান্দি কমিউনিটি ক্লিনিকে বদলি হয়ে যান। তার প্রস্থানে ক্লিনিকটি এখন সপ্তাহে দু- একদিন মাত্র কয়েক ঘণ্টার জন্য খোলা থাকে।

​এদিকে তারাকান্দি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি বিউটি আক্তার দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকলেও কর্তৃপক্ষের পক্ষপাতিত্বে তা কেবল গত আগস্ট মাস থেকে অনুপস্থিত হিসেবে দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে মানিকপটল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি শাহানা আক্তার গত ৬ জুলাই মৃত্যুবরণ করায় পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এসব পদে বিকল্প জনবল পদায়নে কর্তৃপক্ষের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি।

​বিধিমালাবহির্ভূত বদলি ও শূন্য পদের বিষয়ে জানতে চাইলে সিএইচসিপি মল্লিকা আক্তার জানান, ২০১১ সালে তাদের নিয়োগ হলেও ২০১৪ সাল থেকে বদলি প্রথা চালু হয়। তিনিসহ আরও কয়েকজন ইতোমধ্যেই বদলি হয়েছেন এবং অনেকে আবেদনের অপেক্ষায় আছেন।

​তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. দেবাশীষ রাজবংশী বলেন, “উপজেলার ৪৫টি ক্লিনিকে ৪২ জন সিএইচসিপি দায়িত্ব পালন করছেন। মল্লিকা আক্তারের বদলিটি নিয়মতান্ত্রিক উপায়ে হয়নি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

​এ বিষয়ে বদলি আদেশে স্বাক্ষরকারী কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের উপ-সচিব ড. বিমল চন্দ্র দেবের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টি সম্পর্কে বিস্তারিত অবগত নন বলে জানান। তবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কমিউনিটি বেইজড হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক বরাবর আনুষ্ঠানিক আবেদন পাঠালে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।

​জনবল সংকটের মাঝেও স্থানীয় এলাকা থেকে অন্য জেলায় অনিয়মতান্ত্রিক বদলি এবং ক্লিনিকগুলোর অচলাবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। সেবা নিশ্চিত করতে দ্রুত তদন্ত সাপেক্ষে শূন্য পদগুলোতে নতুন জনবল নিয়োগের জোরালো দাবি জানিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৩:৩৫:৩৫   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে এক ইউনিয়নের ৩ ক্লিনিকে নেই সিএইচসিপি,ব্যাহত সরিষাবাড়ীর স্বাস্থ্যসেবা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে ২ কেজি গাঁজা ও ১৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
নগরকান্দায় কৃষক, দুস্থ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে স্প্রে ও সেলাই মেশিন এবং হুইল চেয়ার বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত
নিত্যপণ্য ও এলপি গ্যাসের বাজারে অভিযান : ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
সংবিধান সংশোধন কমিটি নিয়ে যে মন্তব্য করলেন হাসনাত আবদুল্লাহ
বন্দরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ১৫
বন্দরে যুবকদের উদ্যোগে সড়কজুড়ে সিসি ক্যামেরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ