সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬



সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে আসর শেষ করেছে।

গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে, শুক্রবার সকালে ৯ম-১২তম স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর, পেনাল্টি শুটআউটে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে পরাজিত করে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই দুই দল অত্যন্ত আক্রমণাত্মক হকি খেলতে থাকে। ম্যাচের ১০ম মিনিটে দুর্দান্ত এক ফিল্ড গোল করে বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন আইরিন আক্তার রিয়া। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলা আরও জমে ওঠে। ৪২তম মিনিটে হলুদ কার্ড দেখে সাময়িক বহিষ্কার হন বাংলাদেশের লিমা আক্তার। বাংলাদেশ ১০ জনের দলে পরিণত হওয়ার সুযোগ নিয়ে ম্যাচের ৪৪তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সিঙ্গাপুরকে ১-১ ব্যবধানে সমতায় ফেরান তৌ লি মিন।

নির্ধারিত সময়ের খেলা ড্র হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে।

বাংলাদেশ সময়: ১৬:১৫:১০   ১৭ বার পঠিত  




খেলাধুলা’র আরও খবর


রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারিয়ে পর্তুগালের দারুণ জয়
সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছে বাংলাদেশ
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা
১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ