অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের নির্মাণ কাজ নির্ধারিত সময়ে শেষ করার সুপারিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের নির্মাণ কাজ নির্ধারিত সময়ে শেষ করার সুপারিশ
রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩



অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের নির্মাণ কাজ নির্ধারিত সময়ে শেষ করার সুপারিশ

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৩তম বৈঠক আজ কমিটির সভাপতি শাজাহান খান এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এবং এ বি তাজুল ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে বাংলাদেশে মুক্তিযোদ্ধা সংসদের কাকরাইল ও মগবাজারস্থ নিজস্ব জমিতে স্থাপনা নির্মাণ সংক্রান্ত (Express of Interest) EOI প্রদানের অগ্রগতি; বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আল বদর, আর শামস, মুজাহিদ বাহিনী, পিস কমিটি ও পাকিস্তান সরকার কর্র্তৃক উপ-নির্বাচনের মাধ্যমে নির্বাচিত/মনোনীত এমএনএ এবং এমপিএদের প্রাপ্ত তালিকা নিয়ে ১০নং সাব-কমিটি কিভাবে অগ্রসর হবে, তার দিক নির্দেশনা এবং ৩২তম সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পটির নির্মাণ কাজ মানসম্পন্ন করার লক্ষ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্তকরণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে গুলিস্তান শপিং কমপ্লেক্স-এর ঊর্ধমুখী সংস্কারসহ আনুষঙ্গিক কাজের অগ্রগতির ক্ষেত্রে সমস্যাগুলো চিহ্নিত করে পরবর্তী সভায় উপস্থাপনের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

এছাড়া, চট্টগ্রামের আলমাস সিনেমা হলের উন্নয়নে বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সন্নিবেশ করে প্রধানমন্ত্রীর নিকট সারসংক্ষেপ প্রেরণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানসহ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০৪:২১   ৬৩২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পাড়া-মহল্লায় দুর্গ গড়ে তুলুন, সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু
ত্রয়োদশ জাতীয় সংসদের বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সাব কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে
কুয়েটের সঙ্গে কেডিএ ও চীনা প্রতিষ্ঠান সিএমসির সহযোগিতা নিয়ে আলোচনা
দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল
গবেষণা না বাড়ালে বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্য সফল হবে না: মীর হেলাল
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
পঞ্চম অধিবেশনের আগেই সংসদ ভবনে সৌরবিদ্যুৎ চালু করার সিদ্ধান্ত
বইয়ের স্টল বসানো নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে উত্তেজনা
এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ