শরীয়তপুরে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৬

প্রথম পাতা » ছবি গ্যালারী » শরীয়তপুরে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৬
মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩



শরীয়তপুরে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৬

শরীয়তপুরের জাজিরায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-ভাঙ্গা মহাসড়কে উপজেলার নওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটুয়াখালীর বাউফলের জাহানারা বেগম (৫৫), তার মেয়ে লুৎফুন নাহার লিমা (৩২), তাদের আত্মীয় ফজলে রাব্বী (২৮), নবচেতনা পত্রিকার ব্যুরো প্রধান মাসুদ রানা (৩৮), অ্যাম্বুলেন্স চালক রবিউল ইসলাম (২৮), চালকের সহকারী হিরু মৃধা (২৭)।

শরীয়তপুর জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক মো. সেলিম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বরিশাল থেকে ভোরে অ্যাম্বুলেন্সটি নারী রোগী ও স্বজনদের নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ঢাকা-ভাঙ্গা মহাসড়কে নওডোবা এলাকায় এলপি গ্যাসবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অ্যাম্বুলেন্স থাকা ছয়জন ঘটনাস্থলেই নিহত হন।

পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক সুরজ মিয়া জানান, দুর্ঘটনা কবলিত ট্র্যাক ও অ্যাম্বুলেন্সটি উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১:৫৩:৫১   ৪৮০ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার
ফরিদপুরে উল্টো রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রায় এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান
টানা বৃষ্টি-বন্যায় অস্থির কাঁচাবাজার, বাড়ল সবজি-মাছের দাম
সাতক্ষীরায় মাদক ও চোরাই পণ্যসহ দুইজন আটক
ঝিনাইদহে সড়কে ডাকাতি, ডাকাত সর্দারসহ গ্রেফতার ৩
যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের আওতামুক্ত থাকবে মেক্সিকোর ৮০ শতাংশের বেশি রপ্তানি পণ্য
সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে রাজশাহী: ভূমিমন্ত্রী মিনু
শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান
নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ