হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬

প্রথম পাতা » আন্তর্জাতিক » হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬
বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩



হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬

ইউক্রেনে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৬ জন নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় বুধবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানী কিয়েভ থেকে দূরে ব্রোভারি শহরে একটি স্কুল ভবনের ওপর হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় আকাশ অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন ছিল । হেলিকপ্টারটি একটি আবাসিক ভবনের কাছে বিধ্বস্ত হওয়ার আগে শিশুদের স্কুলে আঘাত করেছিল।

দেশটির ন্যাশনাল পুলিশের প্রধান ইগর কিলিমেনকো বিবিসিকে জানান, আমরা যতটুকু জানি স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মনাসট্রাইরিস্কি,উপ-স্বরাষ্ট্রমন্ত্রী,বেশ কয়েক উর্ধতন কর্মকর্তাসহ ১৬ জন নিহত হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই স্কুল ভবন থেকে আগুনের শিখা উঠতে দেখা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা স্কুলের ভবন থেকে শিশু ও কর্মীদের সরিয়ে নিতে উদ্ধারকাজ পরিচালনা করছেন। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখন পর্যন্ত সরকারিভাবে কিছু জানা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৫:২১:৩৪   ৪৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
সমুদ্র গবেষণায় চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সঙ্গে ঢাবির চুক্তি নবায়ন
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু
গাজাজুড়ে যেকোনো সময় ধসে পড়তে পারে প্রায় দুই হাজার ভবন
পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম : সৌদি আরব
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ