পদত্যাগ করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন

প্রথম পাতা » আন্তর্জাতিক » পদত্যাগ করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন
বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩



---

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন জেসিন্ডা আরডার্ন। দেশকে নেতৃত্ব দেয়ার জন্য এখন আর তার যথেষ্ট ‘সক্ষমতা’ নেই উল্লেখ করে আগামী মাসে পদত্যাগ করার কথা জানিয়েছেন তিনি।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) নিজেই পদত্যাগের ঘোষণা দেন জেসিন্ডা আরডার্ন। তিনি ৭ ফেব্রুয়ারির মধ্যে লেবার পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়াবেন। তার স্থলাভিষিক্ত কে হবেন, তা নির্ধারণের জন্য ভোট হবে।

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচন এ বছরের ১৪ অক্টোবর হওয়ার কথা।

২০১৭ সালে ৩৭ বছর বয়সে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার মধ্যদিয়ে বিশ্বের সর্বকনিষ্ঠ নারী সরকারপ্রধান হয়েছিলেন জেসিন্ডা আরডার্ন। এর এক বছর পর তিনি দ্বিতীয় বিশ্বনেতা হন যিনি অফিসে থাকাকালীন সন্তান জন্ম দেন।

করোনা মহামারি, ক্রাইস্টচার্চ ট্রাজেডি এবং হোয়াইট আইল্যান্ড আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো কঠিন পরিস্থিতি সামলে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন জেসিন্ডা।

তবে মতামত জরিপ অনুসারে, সাম্প্রতিক মাসগুলোতে জেসিন্ডার অভ্যন্তরীণ জনপ্রিয়তা কমে গেছে। পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেছেন, নতুন চ্যালেঞ্জের জন্য আমাদের নতুন কাঁধের দরকার।

এদিকে বুদ্ধি, শক্তি এবং সহানুভূতিশীল নেতা হিসেবে জেসিন্ডা আরডার্নের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

তিনি টুইটারে লিখেছেন, ‘জেসিন্ডা নিউজিল্যান্ডের একজন প্রতিনিধি, অনেকের অনুপ্রেরণা এবং আমার একজন মহান বন্ধু।’

বাংলাদেশ সময়: ১১:১৬:০৭   ৪১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মিসরের সিনাইয়ে বাস দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি
ভারতের আনন্দবাজার পত্রিকা অফিসে হিন্দুত্ববাদীদের হামলা
চীনের ঝুঁকির মধ্যে ভারতে বিনিয়োগ বাড়াচ্ছে জাপান
যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ