বাংলাদেশে চীনা পরিবেশবান্ধব ই-বাইক বাজারজাতকরণের জন্য সমঝোতা স্মারক সই

প্রথম পাতা » অর্থনীতি » বাংলাদেশে চীনা পরিবেশবান্ধব ই-বাইক বাজারজাতকরণের জন্য সমঝোতা স্মারক সই
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫



বাংলাদেশে চীনা পরিবেশবান্ধব ই-বাইক বাজারজাতকরণের জন্য সমঝোতা স্মারক সই

দেশে সফলভাবে বৈদ্যুতিক বাইক (ই-বাইক) বাজারজাতকরণের জন্য রাষ্ট্রায়ত্ত অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড এবং চীনা বৈদ্যুতিক স্কুটার এবং বাইক প্রস্তুতকারক ঝেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি লিমিটেডের মধ্যে বৃহস্পতিবার একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামানের উপস্থিতিতে নগরীর বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি) সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক সই হয়।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড আগামী আগস্ট থেকে সারা দেশে ডিলার নিয়োগের মাধ্যমে চীনের জনপ্রিয় বৈদ্যুতিক স্কুটার এবং বাইক প্রস্তুতকারক ঝেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি লিমিটেডের ই-বাইক বাজারজাত করবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ এবং বিএসইসি’র চেয়ারম্যান মো. আনোয়ারুল আলম, অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিবর রহমান এবং বিএসইসি এবং অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঝেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি লিমিটেডের পরিচালক (আন্তর্জাতিক বিভাগ) ড্যানিয়েল ইউ এবং এর ঊর্ধ্বতন কর্মকর্তারা সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৪:৪২   ২৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী
পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী
কুনমিংয়ে মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল: চীনের বাজারে বাংলাদেশের ফল রপ্তানির নতুন সম্ভাবনা
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ