বোরকা পরলেন রাখি সাওয়ান্ত!

প্রথম পাতা » ছবি গ্যালারী » বোরকা পরলেন রাখি সাওয়ান্ত!
শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩



বোরকা পরলেন রাখি সাওয়ান্ত!

পুরাদস্তুর হিজাবি নারী হয়ে উঠেছেন রাখি। নামের পর এবার পোশাকেও তার পরিবর্তন দেখে অনেকেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তাই হাতে মোবাইল নিয়ে ঝাঁপিয়ে পড়লেন সেই দৃশ্যধারণে।

আবারও আলোচনায় বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। বিতর্ক যেন তার নিত্যদিনের সঙ্গী। এবার গ্রেফতার করা হয়েছে তাকে। অভিযোগ মানহানির। আবার একই সময়ে ভাইরাল হয়েছে সেই ভিডিও যেখানে রাখিকে দেখা গেছে বোরকাতে। কয়েকদিন আগেই বিয়ের খবর প্রকাশ্যে আনেন রাখি সাওয়ান্ত। আদিল খানকে দুরানিকে বিয়ে করেছেন তিনি। বিয়ে করে মুসলিম হওয়ার পাশাপাশি নামও পরিবর্তন করেছেন। নিজের নতুন নাম রেখেছেন ফাতিমা। রাখির মধ্যে এই আমূল পরিবর্তন দেখে ভক্তদের তো চোখ কপালেই ওঠার কথা।

গুরুতর অসুস্থ রাখির মা। ভর্তি হাসপাতালে। ব্রেন টিউমার হয়েছে। সঙ্গে হয়েছে ক্যানসারও। অসুস্থ মাকে দেখতেই হাসপাতালে গিয়েছিলেন রাখি ও আদিল। আর সেখানেই বোরকা পরে হাসপাতালে ঢুকতে দেখা গেল তাকে। এদিকে এই ভিডিও যখন ভাইরাল তখন খবর পাওয়া যায় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাখিকে গ্রেফতার হয়েছে। এরপর আদালতে তোলা হলে তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়। এ খবর নিশ্চিত করেছে টাইমস অব ইন্ডিয়া।

জানা গেছে, গত বছরের ৮ নভেম্বর রাখি সাওয়ান্ত ও তার আইনজীবীর বিরুদ্ধে মানহানির মামলা করেন বলিউডের আরেক অভিনেত্রী শার্লিন চোপড়া। এ মামলায় রাখিকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে টুইটারে একটি পোস্টও দিয়েছেন শার্লিন চোপড়া। পোস্টে তিনি লিখেছেন, ‘ব্রেকিং নিউজ!!! রাখি সাওয়ান্তকে এফআইআর ৮৮৩/২০২২-এর ভিত্তিতে গ্রেফতার করেছে আম্বলি থানা পুলিশ। তার আগাম জামিনের আরজিও খারিজ করেছে মুম্বাই কোর্ট।’

প্রেম, বিয়ে ও বিচ্ছেদ ইস্যুতে প্রায়ই আলোচনায় আসেন রাখি। এ ছাড়া বিতর্কিত কাজ কিংবা মন্তব্যে লাইম লাইটে আসাটা তার একপ্রকার রুটিন কাজ।
সূত্র: আনন্দবাজার

বাংলাদেশ সময়: ১২:০৯:১০   ৪৪৪ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ সদরে টেকসই যোগাযোগ ও যানজট নিরসনে কোর রোড নেটওয়ার্ক (CRN) চূড়ান্ত
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
শোলাকিয়া ঈদগাহ মাঠে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৭
নিজেদের ব্যর্থতার দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছে সরকার: জামায়াত সেক্রেটারি
তিস্তার ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী
দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে : স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ