যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১৫
শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩



যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ১৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে রফিকুল ইসলাম (৬৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সুন্দরগঞ্জ-রংপুর সড়কের জামালহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ধনিয়ার কুড়া গ্রামের মৃত নয়া মিয়ার ছেলে। তিনি পেশায় একজন আইনজীবী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সুন্দরগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশে ছেড়ে যায়। বাসটি বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট নামক স্থানে পৌঁছলে রংপুর থেকে ওষুধ কোম্পানির একটি কাভার্ড ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেই উল্টে যায়। এতে বাসের যাত্রী রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ সময় বাসের আরও ১৫ যাত্রী আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় হাসপাতালে প্রেরণ করেছেন। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, কাভার্ড ভ্যানকে সাইড দিয়ে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৩৫   ৪৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের পৌর সভাপতি জাহিদ গ্রেপ্তার
বাবুরচর উচ্চ বিদ্যালয় সরকারিকরণের আশ্বাস -এমপি শহিদুল ইসলাম বাবুল
বোয়ালমারীর খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
ফরিদপুরে এআই প্রযুক্তি প্রশিক্ষণের উপকরণ বিতরণ
খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও গুণগত মানকে অগ্রাধিকার দিতে হবে: খাদ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে গভীর রাতে বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট, আহত ৩
সাঁতার শেখানোর মাধ্যমে শিশুদের আত্মরক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
ভারত-বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ়ে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ
রাজশাহী রেশম কারখানা পরিদর্শন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ