গোপালগঞ্জে স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক কর্মশালা

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জে স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক কর্মশালা
শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩



---

জেলায় আজ স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সকালে গোপালগঞ্জ পুলিশ লাইনে জেলা পুলিশের সহযোগিতায় দি ব্লু স্কাই চ্যারিটেবল ফাউন্ডেশন ও রোটারি ক্লাব অব এরোমা ঢাকা আয়োজিত এই কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপন করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ও আয়োজক সংগঠন এরোমার সভাপতি আসমা সিদ্দিকা মিলি।
এই কর্মশালায় বিশেষ পুলিশ সুপার ফাতেহা ইয়াসমিন, ডা. নাদিরা খানম, রেলওয়ে পুলিশের পুলিশ সুপার নিগার সুলতানা, রোটারি ক্লাবের সদস্য এ্যাড. আব্দুল মান্নান মিয়া, প্রকৌশলী মামুন মিয়া, নুর উদ্দিন পাটোয়ারী, সৈয়দ সেলিম সাজ্জাদ প্রমূখ বক্তব্য রাখেন।
এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।
দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় জেলা পুলিশে কর্মরত নারী সদস্য, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশায় নিয়োজিত নারী ও নারী উদ্যোক্তরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬:১৭:২৩   ৫১২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা-আগুন
গোপালগঞ্জে জনতা ব্যাংকের সঙ্গে উপজেলা প্রশাসন স্কুলের সমঝোতা স্মারক স্বাক্ষর
সহিংসতা নয়,শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান সেলিমুজ্জামান সেলিম
গোপালগঞ্জে ডিসি-এসপির পর তিন থানার ওসি বদলি
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও আওয়ামীলীগের কার্যালয়
মুকসুদপুরে কৃতী ১৮ শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দিল ‘আলোর পথে দিগনগর’
চুয়াডাঙ্গার দর্শনা কেরু উচ্চ বিদ্যালয়ের-৮৮ ব্যাচের আয়োজনে মরহুম আ: ওয়াহেদের দোয়া অনুষ্ঠান
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত রাঘদী ইউনিয়ন বিএনপির নেতা ইলিয়াস ফকিরের মৃত্যু
স্বদেশ ইসলামী একক বীমা ডিভিশনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন জাহিদুর রহমান সানা
গোপালগঞ্জে পিকআপচাপায় বাবা-মেয়ে নিহত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ